বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অভিনব উদ্যোগে হাত মেলালেন একঝাঁক প্রাক্তন, 'ম্যাচ ফর বেঙ্গল' এর ট্রফি উন্মোচন

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ০৪ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আবার এক চাঁদের তলায় একত্রিত হতে চলেছেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। ৩০ নভেম্বর অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ ফর বেঙ্গল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যার্থে ভারতের সর্বকালের সেরা ফুটবলারদের নিয়ে হবে একটি প্রদর্শনী ম্যাচ। বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে ছিল ম্যাচের ট্রফি এবং জার্সি উন্মোচন। লেজেন্ড রেড বনাম লেজেন্ড ব্লু ম্যাচে অংশ নেবেন ভারতের প্রাক্তন ফুটবলাররা। এই তালিকায় থাকবেন ব্রুনো কুটিনহো, সুরেশ, ডগলাস সিলভা, সুলে মুসা, আলভিটো ডি'কুনহা, রমন বিজয়ন প্রমুখ। 

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী। ছিলেন তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, রূপক সাহা‌ এবং মহম্মদ কামারুদ্দিন। এছাড়াও ছিলেন আইএফএর সহ সভপতি সৌরভ পাল এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনহা। এমন উদ্যোগকে স্বাগত জানায় সকলেই। দেবাশিস দত্ত বলেন, 'এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এছাড়াও আগামী দিনে যা পরিকল্পনা শুনলাম, তাও অত্যন্ত প্রশংসনীয়।'

মহম্মদ কামারুদ্দিনও এই উদ্যোগকে কুর্নিশ জানান। পুরনোর সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আলভিটো ডি'কুনহা। বলেন, 'অনেক দিন পর প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা হবে। আবার একসঙ্গে মাঠে নামবো। আমি খুবই উত্তেজিত।' প্রসঙ্গত, এর আগে কেরলের বন্যা বিধ্বস্তদের জন্য কল্যাণী স্টেডিয়ামে 'ম্যাচ ফর কেরল' আয়োজিত করেছিল এই সংস্থা। এই ম্যাচ থেকে সংগ্রহ অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া