সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ নভেম্বর ২০২৪ ০১ : ১৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কোটি কোটি টাকা উপার্জন করলেও তাঁর জীবনযাপন অতিসাধারণ অরিজিৎ সিংয়ের জীবনযাপন। পছন্দের গায়ক হওয়ার পাশাপাশি, ‘মাটির মানুষ’ হিসাবে অনুরাগীদের ‘মনের মানুষ’ হয়ে উঠেছেন অরিজিৎ। আর এই অনুরাগীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়করা। এদের মধ্যে অন্যতম রাফতার এবং ইক্কা সিং। অরিজিতের উদাত্ত গলায় প্রশংসা করে যিনি অনায়াসে বলতে পারেন, " উপার্জনের ক্ষেত্রে বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন অরিজিৎ। কিন্তু তাঁর জীবনে কোথায় সেই প্রাচুর্যের ছাপ? অরিজিৎ এতটাই অর্থবান যে আমার মতো ১০০ জনকে খেয়ে ফেলতে পারে ও!"
ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। ওঁর গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে তাতে চড়ে বেরিয়ে যান অরিজিৎ। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক। অরিজিৎ-স্তুতিতে তাঁর সংযোজন, "উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন ওঁকে প্রচুর সাধাসাধি করছিলেন। রাজি হলেন অরিজিৎ তবে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বইয়ের একটি ডুপ্লেক্স! এবং তাই-ই পেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে। যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত!" পাশ থেকে সায় দেন রাফতার। ইক্কা আরও ফাঁস করলেন, "একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না। "
চলতি বছরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাদশা-অরিজিৎ জুটি। থাইল্যান্ডের ব্যাঙ্ককে অরিজিতের সঙ্গে একই মঞ্চে শো করেছিলেন 'বাদশা'। তাইল্যান্ডের ওই শোয়ের মঞ্চে বাদশার আগেই উঠেছিলেন অরিজিৎ সিং। তিনি দর্শকদের সামনে বাদশাকে স্বাগত জানান। আর তখনই সকলের সামনেই টুক করে অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাদশাকে। যদিও এই ঘটনায় সেসময় কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তারপর বাদশাকে হাত ধরে তুলে তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। প্রসঙ্গত, অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। ২০২৩-এর সেপ্টেম্বরে এ রাজ্যে এসেছিলেন বাদশা। তারপর এক ফাঁকে সোজা পোঁছে গিয়েছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি