বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | যশস্বীর ঝুলিতে টেস্টে ৪০ এর বেশি শতরান রয়েছে, দাবি অজি তারকার

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ০০ : ৪১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পারথে ভারতের জয়ের অন্যতম কান্ডারী যশস্বী জয়েসওয়াল এবং যশপ্রীত বুমরা। পাঁচ উইকেট নিয়ে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভারতীয় পেসার। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বড় রানে জয় নিশ্চিত করেন বাঁ হাতি ওপেনার। দুই ভারতীয় তারকার প্রশংসায় পঞ্চমুখ গ্লেন ম্যাক্সওয়েল। দু'জনকেই প্রজন্মের বিরল প্রতিভার অ্যাখ্যা দেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন যশস্বী। সেই সেটব্যাক কাটিয়ে দুরন্ত কামব্যাক। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই শতরান। অস্ট্রেলিয়ান তারকার দাবি, টেস্টে ৪০ বা তারও বেশি সেঞ্চুরি করবেন যশস্বী। একটি পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, 'যশস্বী এমন একজন ক্রিকেটার যে টেস্টে ৪০ বা তারও বেশি শতরান করবে। অন্য রেকর্ড গড়বে। বিভিন্ন পরিস্থিতি এবং পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে ওর। পরের কয়েকটা টেস্টে ওকে আটকানোর রাস্তা খুঁজে বের করতে না পারলে অস্ট্রেলিয়ার জন্য সমস্যা হবে। ও এমন প্রচুর শট খেলেছে যেটা হাইলাইটের প্যাকেজে থাকবে। তাছাড়াও যে বলগুলো ছেড়েছে, ওর ফুটওয়ার্ক দেখার মতো। খুব বেশি দুর্বলতা নেই। শর্ট বল ভাল খেলে। ড্রাইভ ভাল। স্পিন দারুণ খেলে। চাপ শুষে নিতে পারে।'

যশস্বীর পাশাপাশি বুমরারও ভূয়সী প্রশংসা করেন ম্যাক্সওয়েল। তিনি মনে করেন, সর্বকালের সেরা ফাস্ট বোলার হওয়ার ক্ষমতা আছে বুমরার। ম্যাক্সওয়েল বলেন, 'আমি এটা আগেও বলেছি। বুমরা সর্বকালের সেরা ফাস্ট বোলার হতে চলেছে। প্রত্যেক ফরম্যাটে উইকেট সংখ্যার জন্য নয়, ওর বিরুদ্ধে যারা খেলেছে বুঝতে পারবে। ওকে খেলা খুব কঠিন। ওর বৈশিষ্ট আলাদা। আউটসাইড, ইনসাইড এজে পরাস্ত করতে পারে। পাশাপাশি স্লোয়ারও ভাল। ও পরিপূর্ণ প্যাকেজ। ভারতের দু'জন প্রতিভাবান ক্রিকেটার ফর্মের শীর্ষে আছে। একজন বুমরা, অন্যজন যশস্বী।' অজি তারকার দাবি, এই দু'জন গোটা সিরিজেই অস্ট্রেলিয়ানদের সমস্যায় ফেলবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া