সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৭ নভেম্বর ২০২৪ ০০ : ০১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: প্রায় প্রতি দিনই কোনও না কোনও বিতর্কের জন্ম দেন রামগোপাল ভার্মা। এবার বড়সড় বিপাকে জড়িয়েছেন 'সত্যা' ছবির পরিচালক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে 'বেফাঁস' পোস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ ক্রমাগত অনুসন্ধান করছে। এদিকে বাড়ি থেকে নিঁখোজ পরিচালক। গ্রেফতার এড়াতে প্রকাশ করেছেন ভিডিও।
রাম গোপাল ভার্মার বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহখানেক আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই অভিযোগেই গত সোমবার তাঁর বাড়িতে পৌঁছয় অন্ধ্রপ্রদেশ পুলিশ। স্বনামধন্য পরিচালকের গ্রেফতার হওয়ারও আশঙ্কা তৈরি হয়। কিন্তু তার আগেই বাড়ি ছাড়েন পরিচালক। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছিল, এই মুহূর্তে কোয়েম্বত্তূরে রয়েছেন তিনি। পরে জানা যায়, একটি জনপ্রিয় চলচ্চিত্র তারকার খামারবাড়িতে আশ্রয় নিচ্ছেন।
এদিকে পুলিশের চোখে নিঁখোজ থাকার মাঝেই সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন 'বাস্তুশাস্ত্র'-এর পরিচালক। যেখানে তাঁর বিরুদ্ধে হওয়া মামলার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি। পরিচালকের কথায়, “আমি জানি না এই মামলাগুলি কীভাবে আদালতে গ্রহণ করা হবে, তবে শেষ পর্যন্ত এটি দেশের আইন, যা আমি একজন নাগরিক হিসাবে অনুসরণ করব।” তবে সঙ্গে এও জানান, অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ পাওয়ার পর, পেশাগত প্রতিশ্রুতির কারণে তিনি জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারেননি। সেই কারণেই শুনানির সময় বাড়ানোর অনুরোধ করেছেন।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা রামালিঙ্গম। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে ছবি পোস্ট করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এর জেরে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাদের পরিবারের সম্মানহানি হয়েছে। যার জেরে রামগোপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনে ওই চিত্র পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি