সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | তথ্যচিত্র নিয়ে ধনুষ-নয়নতারার কাজিয়া তুঙ্গে, এবার কী পদক্ষেপ নিলেন নায়ক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৭ নভেম্বর ২০২৪ ২৩ : ০১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে দুই দক্ষিণী নায়ক-নায়িকার জোর তর্জা। সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে নয়নতারা ও ধনুষের দ্বন্দ্ব। এবার আদালত পর্যন্ত গড়াল সমস্যা। অভিনেত্রী ও তাঁর স্বামী ভিগনেশের কাছে জবাব তলব করেছেন বিচারপতি।

অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা, এমনই অভিযোগে সরব হয়েছেন ধনুষ। অন্যদিকে, নায়িকার দাবি, ওই নির্দিষ্ট ছবির ফুটেজ, গান ইত্যাদি ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চেয়েও পাননি। দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ। কিন্তু আচমকাই ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন।

২০১৫ সালে মুক্তি পায় 'নানুম রাউডি ধান' নামক ছবি, যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ছবি থেকে ৩ সেকেন্ডের ফুটেজ অভিনেত্রী নিজের তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করায় আগেই নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশকে আইনি নোটিস পাঠিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন ধনুষ। এরপরই তারকা দম্পতির বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা-প্রযোজক।

বেশ কয়েকদিন আগে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন নয়নতারা। ধনুষের উদ্যেশ্যে তিন পাতার খোলা চিঠি লেখেন তিনি। রীতিমতো চাঁচাছোলা ভাষায় তিনি লেখেন, ব্যক্তিগত শত্রুতার কারণেই এমনটা করেছেন অভিনেতা। নিজেদের মধ্যে একে অপরকে আক্রমণ করার প্রবণতা যাতে কমান ধনুষ, এমন কথাও বলেছেন অভিনেত্রী। আর ওই চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়। 

নয়নতারার এই পোস্ট নিয়ে যদিও সোশাল মিডিয়া বা কোনও সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ধনুষ। তবে অভিনেতার আইনজীবী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এরপরই মাদ্রাজ হাইকোর্টে দায়ের হয় মামলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া