সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | হাতে মাত্র আর কিছুদিন, প্রেমিক সুকান্তর সঙ্গে কবে বাগ্‌দান সারবেন অভিনেত্রী অনন্যা গুহ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৭ নভেম্বর ২০২৪ ২২ : ১৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। সুকান্ত কর্পোরেটে চাকরি করার পাশাপাশি চর্চিত ইউটিউবারও। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। গত বছরেই অনন্যার সঙ্গে সুকান্তর ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর কৌতূহল। পরে জানা গিয়েছিল সম্পর্কে জরিয়েছেন তাঁরা। আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর সেই সম্পর্কের পরিণতির দিকে আরও এক ধাপ এগোলেন এই দু’জন। ২০২৫-এর ফেব্রুয়ারিতে বাগ্‌দান সারবেন অনন্যা এবং সুকান্ত। 

 

এইমুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিং নিয়ে ব্যস্ত অনন্যা। একদিকে নতুন কাজ অন্যদিকে জীবনের নয়া ইনিংসের দিকে এগোনো- সব মিলিয়ে ভাল সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বাগ্‌দান অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এ প্রসঙ্গে অনন্যা বললেন, “আসলে আমি প্রথম দিন থেকেই প্রস্তুত ছিলাম। কারণ সুকান্তের সঙ্গে প্রথম দেখার পর থেকেই নিশ্চিত ছিলাম যে বিয়ে করলে ওকেই করব।” যদিও বাগ্‌দান সেরে রাখলেও বিয়ের অনুষ্ঠান নিয়ে এখনও তেমনভাবে ভাবনা-চিন্তা তাঁরা করেননি বলেই জানিয়েছেন অনন্যা। 

 

 

সুকান্ত এবং অনন্যার একাধিক ভিডিও দর্শকেরা দেখেছেন সামাজিক মাধ্যমে। একে অপরকে ভাল রাখতে জানেন তাঁরা। তাই খুব বেশি দেরি না করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাঁরা দু’জনেই। অনন্যা জানিয়েছেন, বাগ্‌দানের প্রস্তুতি তুঙ্গে। পুরো বিষয়টা নিয়ে তিনি দারুণ উত্তেজিত। আরও জানান, তাঁদের সেই বিশেষ দিনে সাদাকালো পোশাকের থিম রাখা হয়েছে। এটুকুতেই শেষ নয়, সেদিন একে অপরের জন্য থাকবে নাকি নানান চমক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া