সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের বিয়ের পিঁড়িতে অদিতি! রাজস্থানের কেল্লায় সিদ্ধার্থের সঙ্গে বাঁধা পড়লেন 'হীরামান্ডি' অভিনেত্রী, দেখুন নবদম্পতির রাজকীয় সাজের ছবি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ নভেম্বর ২০২৪ ২১ : ৫০Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ফের বিয়ে করলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। প্রথম মন্দিরে, আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয় বিয়ে সারলেন তারকা যুগল। সমাজ মাধ্যমে শেয়ার করলেন সেই সব ছবি। কিছুদিন আগে সাদামাঠা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাঁদের তথাকথিত বর-বধূবেশে দেখা মিলল। 

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালবাসায় ভরিয়েছে অনুরাগীরা। আবেগঘন হয়ে অভিনেত্রী লিখেছেন, 'সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভাল আর কিছু নেই।'

 

 

বিয়ের পোশাকের জন্য বলিউডের পথে হেঁটেই সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে বেছে নিয়েছেন 'পদ্মাবত'র অভিনেত্রী। দ্বিতীয় বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল। অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থ পরনে ছিল মুক্তোরঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না। 

 

 

এর আগে মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর রঙা লেহঙ্গা। দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। একেবারে রাজকীয় বিয়ের সাজে একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন অদিতি-সিদ্ধার্থ। সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন সকলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া