বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ নভেম্বর ২০২৪ ২১ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: লখনউ তাঁকে রিটেন করেনি। সূত্রের খবর, রাহুলের পারফরম্যান্সে খুশি ছিলেন না লখনউ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজি। মেগা নিলামে দিল্লি তাঁকে কিনে নিয়েছে। প্রসঙ্গত, পন্থকেও এবার রাখেনি দিল্লি। ঋষভকে কিনে নিয়েছে লখনউ।
সম্ভবত রাহুলকেই অধিনায়ক করবে এবার দিল্লি ক্যাপিটালস। যে দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলি। ১৪ কোটি টাকায় রাহুলকে কিনে নিয়েছে দিল্লি। এক সময় রাহুলকে কেনার দৌড়ে ছিল কলকাতা ও বেঙ্গালুরু। কিন্তু শেষ হাসি দিল্লির।
রাহুল এখন বর্ডার–গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে রোহিত ফেরায় এডিলেডে সম্ভবত ছয় নম্বরে ব্যাট করতে হবে রাহুলকে। দিল্লির সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় রাহুল বলেছেন, ‘বন্ধুরা। দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে দারুণ খুশি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নতুন যাত্রা শুরু হচ্ছে। ভীষণই উত্তেজিত। দলটা খুব ভাল হয়েছে। নতুন মরশুমের জন্য আর অপেক্ষা করতে পারছি না। কোটলায় খেলব। সবাইকে আনন্দ দেওয়াই লক্ষ্য। সবার সঙ্গে দেখা হবে বন্ধুরা।’
তবে লখনউ সুপার জায়ান্টস নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করেননি রাহুল। শুধু বলেছেন, ‘কোচ, সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ। লখনউ এর সঙ্গে একটা সুন্দর যাত্রা ছিল। আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।’
শুধু ওপেনিং নয়, মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন রাহুল। সঙ্গে উইকেটকিপিং তো আছেই। টি২০ ক্রিকেটে দেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। ৭২ ম্যাচে করেছেন ২,২৬৫ রান। গড় ৩৭.৭৫। স্ট্রাইক রেট ১৪০। দুটি শতরান ছাড়াও রয়েছে ২২ অর্ধশতরান।
২০১৩ সালে আইপিএলে অভিষেক হয় রাহুলের। খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসে। পাঞ্জাব ও লখনউয়ের অধিনায়কও ছিলেন তিনি। এখনও অবধি আইপিএলে ১৩২ ম্যাচে ৪,৬৮৩ রান করেছেন রাহুল। গড় ৪৫.৪৭। স্ট্রাইক রেট ১৩৪.৬১। রয়েছে চারটি শতরান ও ৩৭টি অর্ধশতরান। আর লখনউয়ের হয়ে রাহুল করেছেন ১,৪১০ রান। দুটি শতরান ছাড়াও রয়েছে দশটি অর্ধশতরান। তবে এখনও আইপিএল জিততে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি