সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

bollywood actors Akshay Kumar Abhishek Bachchan Riteish Deshmukh starrer begins final schedule of Housefull 5

বিনোদন | ‘হাউজফুল ৫’-এ এবার বড় চমক! অক্ষয়, অভিষেক, ফরদিন ছাড়া কে কে রয়েছেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একসঙ্গে একঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালার 'হাউজফুল ৫'। এই কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই দমফাটা হাসির গল্প, সঙ্গে এক ফ্রেমে বলিপাড়ার তাবড় তাবড় তারকারা। এবারও তার অন্যথা হয়নি। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফরদিন খান, ডিনো মোরিয়া কে নেই এই ছবিতে। এবার সামনে এল ছবির চোখ ধাঁধানো অঁসম্বল স্টারকাস্টের বাকি অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়াও বহু বছর পর বলিউডে এমন কোনও ছবি তৈরি হতে চলেছে যাতে এত সব তারকার সমাগম হওয়ার পাশাপাশি যে ছবির প্রেক্ষাপট জুড়ে রয়েছে মাঝ সমুদ্র এবং এক বিলাসবহুল ক্রুজ। তবে ছবিজুড়ে শুধুই কমেডি নয়, তার সঙ্গে মিশে থাকবে থ্রিলারও। 

 

সদ্য শুরু হয়েছে ‘হাউজফুল ৫’-এর শেষ দফার শুটিং। বুধবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার তরফে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুটিং সেট থেকেই প্রযোজক সহ হাজির ছবির চোখ ধাঁধানো স্টারকাস্টের। কে কে রয়েছেন এই গ্রূপ-ফটোতে? একটি সিঁড়ির উপরের ধাপ থেকে একেবারে নীচের ধাপ পর্যন্ত দাঁড়িয়ে বসে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফরদিন খান, দিনো মোরিয়া, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকি শ্রফ, জনি লিভার, রঞ্জিত, জ্যাকলিন ফার্নান্ডেজ, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়ারা। এবং তাঁদের মাঝে মধ্যমণি হয়ে বসে রয়েছেন খোদ সাজিদ নাদিয়াদওয়ালা। 

 

'হাউজফুল' সিরিজের পথ চলা শুরু হয়েছিল ২০১০-এ। এই সিরিজের একাধিক ছবিতে নানান নামী বলি-অভিনেতাকে দেখা গিয়েছে।  এবারে এই গোটা সিরিজের পথ চলাকে উদ্‌যাপন করতে একটি বিশেষ গানের ভিডিও শ্যুট করা হয়েছে, যেখানে এই ছবির সব অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে দেখা যাবে। অন্ধেরির চিত্রকূট গ্রাউন্ডে চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত শুট হয়েছে এই গানের ভিডিওর। নৃত্য-পরিচালকের দায়িত্ব সামলেছেন রেমো ডি’সুজা। 


উল্লেখ্য, চলতি বছরেই লন্ডনে শুরু হয়ে গিয়েছিল 'হাউজফুল ৫'-এর শুটিং। জানা গিয়েছিল, এই ছবির শুটিংয়ের জন্য বিরাট এক বিলাসবহুল ক্রুজ ভাড়া করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা! লন্ডন থেকে ফ্রান্স, সেখান থেকে স্পেনের উপকূল ছুঁয়ে যা ফের ব্রিটেনে ফিরে নোঙর ফেলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া