বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এটাই বিরাট কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর। এমনটাই মনে করছেন ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার।
পারথ টেস্টে শতরান করেছেন বিরাট। দেখতে দেখতে টেস্টে ৩০ শতরান হয়ে গেল বিরাটের। আর আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে গেছে ৮১ শতরান। সানি মনে করছেন, চলতি সফরে বিরাটের ব্যাটে আরও শতরান অপেক্ষা করে আছে। এটা ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে একেবারেই রান পাননি বিরাট। গড় ছিল ১৬–রও কম। কিন্তু পারথ টেস্টে মাত্র ১৪১ বলে দুরন্ত শতরান করেন বিরাট।
এই পরিস্থিতিতে সুনীল গাভাসকার এক সাক্ষাৎকারে বলেছেন, বিরাটের রান পাওয়াটা দলকে আত্মবিশ্বাস জোগাবে। সানির কথায়, ‘যখন দলের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা ব্যাটার রান পায়, তখন গোটা দলের আত্মবিশ্বাস একটা আলাদা জায়গায় চলে যায়। বাকি চার টেস্টেও তাই ভারতের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।’ এরপরই সানির সংযোজন, ‘দলের সেরা ক্রিকেটার যখন রানের মধ্যে থাকে, তখন দ্রুত দুই বা তিনটে উইকেট চলে গেলেও বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরে না। কারণ দলের সেরা ক্রিকেটার ছন্দে রয়েছে। তাই আমার মনে হয়, বাকি চার ম্যাচে আরও শতরান দেখা যাবে বিরাটের ব্যাটে।’
পারথ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেছিলেন বিরাট। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি।
এদিকে, দ্বিতীয় টেস্ট খেলতে এডিলেড পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি