সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Kartik Aryaan thanks fans for Bhool Bhulaiyaa 3 sucessand takes a dig at box office battle with Ajay Devgn s starrer movie Singham Again

বিনোদন | ৪০০ কোটির চৌকাঠ পেরল ‘ভুল ভুলাইয়া ৩, ঘটা করে ঘোষণা করেই ‘সিংহম এগেইন’কে চিমটি কার্তিকের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ১১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলির আবহে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছিল রোহিত শেঠির ‘সিংহম এগেইন’। বলিউডের ‘কপ ইউনিভার্স’-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। প্রথম দিন থেকেই অবশ্য বক্স অফিসে ‘সিংহম’ ও তাঁর সাঙ্গপাঙ্গদের লড়াইটা ফাঁকা মাঠে হয়নি।  ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের দল যেমন ভেবেছিল, বক্স-অফিসে শুরুর লড়াইটা ততটা একপেশে হয়নি ‘সিংহম এগেইন’-এর জন্য। অর্থাৎ সহজ কথায়, ‘ভুল ভুলাইয়া ৩’ দেখার জন্যেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছিল দর্শক। এবং সে ভিড় যে স্রেফ এক-আধদিনের নয়, তাই যেন আজকের করা একটি পোস্টে বুঝিয়ে দিলেন কার্তিক। পাশাপাশি নাম না তুলে সিংহম এগেইন-কেও কাটলেন চিমটি। 

 

বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টার পোস্ট করেছেন কার্তিক। চারপাশে উড়ছে দাঁড়কাক এবং তার-ই মাঝে দেখা যাচ্ছে ‘রূহ বাবা’রূপী কার্তিক দাঁড়িয়ে রয়েছেন। মুখে স্মিত হাসি। এবং পোস্টারে বড় বড় করে লেখা, বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই ছবি! পোস্টের ক্যাপশনে বলি-অভিনেতা লিখেছেন, “দর্শক যদি আপনার সঙ্গে থাকেন, আপনাকে বিশ্বাস করে তাহলে সবকিছু সম্ভব। তাই ধন্যবাদ। ৪০০ কোটি টাকা হল পার।” এবং ‘সিংহম এগেইন’কেও খোঁচাটা মেরেছেন কার্তিক বেশ ‘বড়’ করেই। কারণ পোস্টারের একেবারে উপরে বড় বড় করে লেখা রয়েছে, "মনে রাখার মতো এক যুদ্ধ।” কেন কার্তিক এই ছবিমুক্তিকে ‘যুদ্ধ’ বলে ঘোষণা করলেন তা বলার জন্য কোনও পুরস্কার নেই! 

 

 

 

প্রসঙ্গত, ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের দল জানিয়েছে দেশজুড়ে মোট ২৪৯.১০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ৩’। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে ১৫৮.২৫ কোটি টাকা ঘরে তুলেছিলেন প্রযোজক। দেশব্যাপী আয়ে ‘সিংহম এগেইন’কে পিছনে ফেলে দিলেও বিশ্বব্যাপী মোট আয়ে ‘ভুল ভুলাইয়া ৩’কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রোহিত শেঠি-অজয় দেবগণ জুটির ছবি। 


প্রসঙ্গত, ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে ‘হরর কমেডি’ ঘরানার ছবিতে যুক্ত হয়েছিল ‘ভুলভুলাইয়া’র নাম। এই ছবিতে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অক্ষয়ের জুতোয় পা গলিয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু সেখানে ছিলেন না বিদ্যা। কিন্তু এই তৃতীয় পর্বে যে থাকছেন বিদ্যা সেকথা জানিয়েছিলেন স্বয়ং ‘রুহ বাবা’ ওরফে কার্তিক আরিয়ান। বিদ্যার সঙ্গে এই ছবিতে যোগ দিয়েছিলেন মাধুরী দীক্ষিতও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া