বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইপিএলের নিলামে বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গুজরাটের ক্রিকেটারের

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। সোমবার তাঁকে কেনেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তার ৪৮ ঘন্টা কাটার আগেই উলট-পুরাণ। ব্যাট হাতে বাইশ গজে সেই জ্বালা-যন্ত্রণার জবাব দিলেন। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে শতরান করলেন গুজরাটের উইকেটকিপার ব্যাটার উরভিল প্যাটেল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে একশো করেন। মাত্র এক বলের জন্য তাঁকে ছোঁয়া হল না গুজরাটের তরুণ ক্রিকেটারের।

বুধবার প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন আইপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটার। যেন জবাব দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিলেন। বিপক্ষের কোনও বোলারকে রেয়াত করেননি। এক ডজন ছক্কা হাঁকান। মারেন সাতটি চার। ২০ ওভারের শেষে ৩৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন প্যাটেল। তাঁর ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের শেষে ১৫৬ রান তোলে গুজরাট। আর্য দেশাইয়ের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ২৬ বছরের উরভিল। শতরানের পথে একটিও সিঙ্গল বা ডাবল রান নেই। পুরো রান তোলেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারী থেকে। ২৮ রান আসে চার থেকে। ৭২ রান তোলেন ছয় মেরে। সেঞ্চুরি করার পর প্রথম সিঙ্গল রান নেন। তাঁর ১১৩ রানের মধ্যে রয়েছে ১১টি সিঙ্গল এবং একটি ডাবল রান। বাকি সব চার, ছয় থেকে। এই ইনিংস দেখে হয়তো হাত কামড়াবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম শ্রেণীর ক্রিকেটে ছ'টি ম্যাচ খেলেছেন প্যাটেল। ১৫৮ রান করেন। সর্বোচ্চ ৬০ রান। রয়েছে একটি অর্ধশতরান। টি-২০ ক্রিকেটে ৪৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮৭৫ রান। সর্বোচ্চ ৯৬ রান। গড় ২০.৮৩। স্ট্রাইক রেট ১৫৪.৩২। রয়েছে চারটি অর্ধশতরান। এদিনের রেকর্ড হয়তো তরুণ ক্রিকেটারের আইপিএলের নিলামে দল না পাওয়ার যন্ত্রণায় কিছুটা প্রলেপ দেবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া