বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'ধ্বংস করে দেব', নাইটদের বেগুনি জার্সিতে খেলার সুযোগ পেয়েই হুঙ্কার ভারতীয় স্পিডস্টারের

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ১৮ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একসময় ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তাঁর গতিতে নড়ে যেত তাবড় তাবড় ব্যাটারদের স্ট্যাম্প। আশার আলো দেখেছিলেন ভারতীয় নির্বাচকরা। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা বোলার ভারতীয় ক্রিকেটে বিরল বলাই চলে। কিন্তু বেশিদিন ছন্দ ধরে রাখতে পারেননি। গতির দৌড়ে লাইন লেন্থের সমস্যা হয়। তারওপর চোট-আঘাত। আইপিএলের নিলামে তাঁর ওপর আস্থা রাখে কলকাতা নাইট রাইডার্স। বেগুনী জার্সিতে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উমরান‌ মালিক। এবার ৭৫ লক্ষে ভারতীয় স্পিডস্টারকে কিনেছে নাইটরা। আবার পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া উমরান।

আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়েই বাকিদের হুঙ্কার দিলেন। উমরান বলেন, 'কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কেকেআরের জার্সি গায়ে চাপানোর জন্য উত্তেজিত। আর তর সইছে না। ওরা গত বছরের চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত, এবছরও আরেকটা খেতাব জিতবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ওদের কাছে কৃতজ্ঞ।' গত কয়েকবছরে চোটে জর্জরিত স্পিডস্টার। তবে নিজের লাইন, লেন্থ, গতি এবং ফিটনেস উন্নতি করার দিকে নজর দেন।

আইপিএলে ভাল পারফরম্যান্সে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করা লক্ষ্য। উমরান‌ বলেন, 'আশা করছি কেকেআরের হয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। আমি ২০০ শতাংশ ফিট। এবার আপনারা আলাদা উমরান‌ মালিককে দেখবেন। শেষ করে দেব। আইপিএলে‌ ভাল খেলে, জাতীয় দলে ফিরতে চাই। এই লিগ প্রচুর ক্রিকেটারের জন্য আদর্শ মঞ্চ। আমি এই আইপিএলে নিজেকে নিংড়ে দেব। উইকেট নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। কেকেআরের হয়ে সেরাটা দিতে চাই। গতি আমাকে রোমাঞ্চিত করে। ১৬০ ছুঁতে পারব কিনা জানি না। তবে ১৫০ গতিতেই অনেক উইকেট পাব।' সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু উমরানের। সেখানে ডেল স্টেইন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেনদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। তারকা বোলারদের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। কেকেআরে‌ এবার আনরিচ নোখিয়া, হর্ষিত রানার সঙ্গে খেলতে হবে তাঁকে। নাইটদের ড্রেসিংরুমে অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ তারকাকে পেয়েও খুশি উমরান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া