বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'ট্রোলিং ঠিক নয়, তবে..', নিলামে দল না পাওয়ার পর পুরোনো ভিডিও ভাইরাল পৃথ্বীর

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ১৭ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের নিলামে দল না পাওয়ার পর হঠাতই চর্চায় চলে আসেন পৃথ্বী শ। তাঁর সঙ্গে বিনোদ কাম্বলির তুলনা টানা হয়। একদিন যেতে না যেতেই প্রতিভাবান ক্রিকেটারের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ট্রোলিং নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। জানান, ক্রিকেট জীবনে একাধিকবার ট্রোল করা হয়েছে তাঁকে। বিভিন্ন মিম‌ও বানানো হয়। অধিকাংশ ক্রিকেটার দাবি করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু এই বিষয়ে একটু আলাদা পৃথ্বী। জানান, ইন্টারনেটে সবকিছুতে তাঁর নজর থাকে। তাঁকে নিয়ে যাবতীয় ট্রোল বা মিমও দেখেন। পৃথ্বী বলেন, 'কেউ যদি আমাকে ফলো না করে, তাহলে কীভাবে ট্রোল করবে? তারমানে সে আমার দিকে নজর রাখছে। তাই আমার মনে হয়, ট্রোলিং ভাল না হলেও, খারাপও না। আমরা ক্রিকেটার এবং অন্যান্যদেরও ট্রোল হতে দেখি। আমাকে নিয়ে যাবতীয় ট্রোল, মিম সবই আমি দেখি। কখনও সেটা আঘাতও করে। আমাকে দেখা গেলেই লোক ভাবে, আমি প্র্যাকটিসের বাইরে। কিন্তু আমার কি নিজের জন্মদিনও পালন করার অধিকার নেই? আমি ভাবছিলাম, আমি কী ভুল করেছি। যদি কোনও ভুল না করে থাকি, তাহলে সেটা এইভাবে দেখানো উচিত না।' 

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন ভারতীয় ওপেনার। সোমবার দু'বার নিলামে তাঁর নাম ডাকা হয়। বেস প্রাইজ মাত্র ৭৫ লক্ষ হওয়া সত্ত্বেও তাঁর জন্য একটিও প্যাডেল উঠেনি। বিড করাই হয়নি। পৃথ্বীর জন্য যা লজ্জার। মহম্মদ কাইফ মনে করেন, যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাঁকে, কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেননি। কাইফ বলেন, 'দিল্লি পৃথ্বী শকে যথেষ্ট সমর্থন করেছে। ওকে পাওয়ার প্লের প্লেয়ার ভাবা হতো। ওর এক ওভারে ছ'টা চার মারার ক্ষমতা ছিল। সেটা করেও ছিল। শিবম মাভির এক ওভারে ছ'টা চার মারে। ওর দক্ষতা এবং ক্ষমতা, দুটোই ছিল। আমরা সবসময় ভাবতাম, পৃথ্বী রান পেলে আমরা জিতব। সেই জন্য ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ও নিজেকে প্রমাণ করতে পারেনি। ৭৫ লক্ষতে ওর মতো প্লেয়ারের একটাও বিড না পাওয়া লজ্জার। হয়তো এবার ও বুঝতে পারবে।' পৃথ্বী শয়ের‌ মতো একজন প্রতিভাবান ক্রিকেটারের ভবিষ্যৎ নষ্ট হোক চায় না ক্রিকেটমহল। দ্বিতীয় কাম্বলি চায় না ভারতীয় ক্রিকেট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া