বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০৫ : ০৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট এখনও কাটেনি। ২৯ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। তার আগেই পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা। সফর শেষ না করেই দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা দল। রাজনৈতিক প্রতিবাদে উত্তাল ইসলামাবাদ। যার ফলে মঙ্গলবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা এ দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ঘটনার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নিজেদের দেশে পুরো টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে অনড় পিসিবি। এই নিয়ে আগামী ২৯ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। এরপর হয়তো আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করা ছাড়া কোনও পথ খোলা থাকবে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে।
পাকিস্তান শাহিনসের সঙ্গে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল শ্রীলঙ্কার জুনিয়র দল। প্রথম ম্যাচ খেলা হলেও, রাজনৈতিক অস্থিরতার জন্য দ্বিতীয় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে খেলা শুরুর কয়েকঘন্টা আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় পিসিবি। সিরিজের বাকি দুই ম্যাচ ইসলামাবাদ থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এমন উত্তপ্ত পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। দুই দেশের বোর্ড নতুন সূচি নিয়ে আলোচনা করবে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ আন্দোলন শুরু করেছে। তাঁর মুক্তির দাবিতে ইসলামাবাদে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা, কর্মীরা ইসলামাবাদে যাচ্ছে। পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই ঘটনার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি