বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'আরসিবি হৃদয়ের বড় অংশজুড়ে থাকবে', আবেগঘন পোস্টে বেঙ্গালুরুকে গুডবাই সিরাজের

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০৪ : ৩৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ন'বছর পর দিল্লি ছাড়ায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ঋষভ পন্থ। মঙ্গলবার সকালে ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে বার্তা দেন। এবার তাঁরই এক সতীর্থের পালা। সাত বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়ছেন মহম্মদ সিরাজ। স্মরণীয় সাত বছরের যাত্রার শেষে আরসিবির উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিলেন। ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে একটি লম্বা পোস্ট শেয়ার করে নেন। যাবতীয় সম্মান, ভালবাসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডানহাতি পেসার। আইকনিক লাল এবং নীল জার্সিতে কাটানো সময়গুলোর স্মৃতিচারণ করেন। জানান, আরসিবি তাঁর কাছে শুধুই ফ্রাঞ্চাইজি নয়,‌ একটা পরিবার, একটা আবেগ, একটা হার্টবিট যা সর্বত্র তাঁর হৃদয়ের কাছে থাকবে। 

পোস্টে সিরাজ লেখেন, 'আমার প্রিয় আরসিবি, সাত বছর তোমাদের সঙ্গে আমি খুব ভাল সময় কাটিয়েছি। পেছন ফিরে তাকালে, আমার হৃদয় কৃতজ্ঞতা, ভালবাসা এবং আবেগে ভরা। যেদিন প্রথম এই জার্সি গায়ে চাপাই, ভাবিনি আমাদের মধ্যে এমন বন্ড তৈরি হবে। আরসিবির জার্সিতে প্রথম বল, প্রত্যেক উইকেট, প্রত্যেক ম্যাচ, প্রত্যেক মুহূর্ত আমার কাছে বিশেষ। যাত্রায় চড়াই-উত্তরাই ছিল, কিন্তু সর্বত্র সমর্থন পেয়েছি। আরসিবি আমার কাছে ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক বেশি। একটা অনুভূতি, একটা হার্টবিট, একটা পরিবার। তোমাদের সমর্থন, ভালবাসা, বার্তা আমাকে হারের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। আরসিবির ফ্যানরা দলের প্রাণ। তোমাদের ভালবাসা, আস্থা ভোলার নয়। তোমাদের জন্য আমি নিজের সেরাটা দিতে পেরেছি। তোমাদের হাসি, কান্নার সাক্ষী থেকেছি। তোমাদের মতো ফ্যানবেস আর কারোর নেই। সারাজীবন আমি মনে রাখব। কেরিয়ারের নতুন পর্বে পদার্পণ করতে চলেছে। আরসিবি আমার হৃদয়ের একটা বড় অংশে থেকে যাবে। এটা গুডবাই নয়, এটা ধন্যবাদ। আমার ওপর আস্থা রাখার জন্য, আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ।' সিরাজের পরবর্তী গন্তব্য গুজরাট টাইটান্স। মেগা নিলামে তাঁকে ১২.২৫ কোটিতে কেকে তাঁরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া