বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কাম্বলির দিকে এগোচ্ছেন পৃথ্বী শ? নিলামে প্রত্যাখ্যানের পর প্রতিভাবান ওপেনারকে নিয়ে চিন্তিত ক্রিকেটমহল

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০৩ : ৫৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একসময় শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত তাঁকে। উচ্চতায় মাস্টার ব্লাস্টারের সঙ্গে মিল ছিল। ছোটখাটো চেহারা। ওপেন করতে নামতেন। দারুণ প্রতিভাবান। ভাল টেকনিকের পাশাপশি হাতেও শট ছিল। ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের তারকা বলা হত। কিন্তু অকালেই ঝরে যাচ্ছেন পৃথ্বী শ। আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন ভারতীয় ওপেনার। দু'দিন আগে ইউ টিউব ব্লগে হাসিখুশি মেজাজে ধরা দেন। তাঁর আইডল শচীনের থেকে সেরা পরামর্শের উল্লেখ করেন। মাস্টার ব্লাস্টার বলেছিলেন, 'শৃঙ্খলা প্রতিভাকে ছাপিয়ে যায়।' কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে রাতারাতি অনেক কিছুই বদলে গেল। সোমবার আইপিএলের নিলামে দল পায়নি পৃথ্বী। 

ছয় বছর আগে টেস্ট অভিষেকে শতরান করার পর ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ঘিরে প্রত্যাশা বেড়ে যায়। কিন্তু বিশৃঙ্খল জীবনযাত্রার খেসারত দিতে হয় তাঁকে। পারফরমেন্স গ্রাফ পড়তে থাকে। দু'বার নিলামে তাঁর নাম ডাকা হয়। বেস প্রাইজ মাত্র ৭৫ লক্ষ হওয়া সত্ত্বেও তাঁর জন্য একটিও প্যাডেল উঠেনি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেত্তোরিরা আগ্রহ দেখায়নি। আইপিএলে প্রত্যাখ্যান হওয়ার পর কেরিয়ারের ক্রসরোডে দাঁড়িয়ে একদা প্রতিভাবান ক্রিকেটার। মনে করিয়ে দিচ্ছেন বিনোদ কাম্বলিকে। প্রতিভা কীভাবে নষ্ট হয়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ শচীনের ছোটবেলার বন্ধু। সেদিকেই কি হাঁটছেন পৃথ্বী? 

ভারতের এক প্রাক্তন নির্বাচক বলেন, 'পৃথ্বী দিল্লিতে ছিল। সেখানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। যে ওর অনূর্ধ্ব-১৯ দলের কোচও। এছাড়াও রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি ছিল। সবাই জানে তেন্ডুলকারও ওর সঙ্গে কথা বলেছে। এই কিংবদন্তিরা কি মূর্খ? আপনারা কি ওর মধ্যে কোনও পরিবর্তন দেখেছেন? যদি সেটা হয়ও, চোখে পড়ছে না।' আনফিট বলে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। তাঁর কর্মসংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণেই পৃথ্বীকে দলে চায় না কেউই। তাঁর আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিকি পন্টিং, মহম্মদ কাইফ। দু'জনেই দিল্লির সঙ্গে যুক্ত ছিল। পৃথ্বীকে খুব কাছ থেকে দেখেছেন। কাম্বলির জীবনের চিত্রনাট্যের সঙ্গে কোথাও যেন মিলে যাচ্ছে। নম্র ব্যাকগ্রাউন্ড, রাতারাতি আন্তর্জাতিক স্টারডম, আচমকা পতন। একটাই পার্থক্য, নয়ের দশকে ভারতীয় ক্রিকেট সংস্কৃতি এতটা উন্নত ছিল না। কাম্বলির আশেপাশে এমন ব্যক্তিরা ছিলেন না, যারা তাঁকে ট্র্যাকে ফিরিয়ে আনতে পারত। পৃথ্বীর ক্ষেত্রে তেমনটা নয়। প্রয়োজনে সাহায্য নিতে পারবেন। প্রথমেই ওজন কমাতে হবে, রানে ফিরতে হবে। তবে সবার আগে ঠিক করতে হবে, জীবনে তিনি কী চান। ক্রিকেটজীবন শর্ট স্টোরি হিসেবে শেষ করতে চান, না মহাকাব্য লিখতে চান, সেটা নিজেকেই স্থির করতে হবে। সেটাই তাঁর পরবর্তী গতিবিধি নির্ধারণ করবে। ভারতীয় ক্রিকেট পৃথ্বী শ ২.০ দেখার অপেক্ষায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া