বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ নভেম্বর ২০২৪ ০৩ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স আর শাহরুখ খান সমার্থক হয়ে গিয়েছে। কিং খান নিজেকে কেকেআর-এর দ্বাদশ ব্যক্তি বলে থাকেন। সেই শাহরুখ এবং কেকেআর নিয়ে অন্য রকম গল্প শোনালেন ললিত মোদি।
আইপিএল ললিত মোদিরই মস্তিষ্কপ্রসূত। বলিউড এবং ক্রিকেটের মিশেলে সুপারহিট হয়ে গিয়েছে আইপিএল। এহেন ললিত মোদি জানালেন, শাহরুখ খানের প্রথম পছন্দ নাকি ছিল না কলকাতা নাইট রাইডার্স।
ফিল্মফেয়ারে প্রকাশিত সাক্ষাৎকারে ললিত মোদি বলেছেন, ''শাহরুখ খানের ক্রিকেট সম্পর্কে সেরকম জ্ঞান ছিল না তবুও আইপিএলের দলের জন্য বিড করে। তবে শাহরুখের প্রথম পছন্দ কিন্তু ছিল মুম্বই। মুকেশ আম্বানি মুম্বই নিয়ে নেন। তখন শাহরুখ কলকাতাকে বেছে নেয়। শাহরুখ ক্রিকেটকে বিনোদনে মুড়ে দিয়েছে, এটাই ওর বিরাট অবদান। শাহরুখের টানে মহিলা এবং ছোট বাচ্চারা মাঠ ভরাচ্ছে। আইপিএলের সাফল্যের পিছনে এটা বিরাট অবদান বলতে হবে। আইপিএল মানে গান-বাজনা, চিয়ারলিডার এবং উৎসবের মতো পরিবেশ। যা সবার ইভেন্টে পরিণত হয়েছে।''
কেকেআর-এর খেলা ইডেনে থাকলে অবধারিত ভাবে শাহরুখ খান উপস্থিত থাকেন। 'করব, লড়ব, জিতব রে' গানের সঙ্গে কিং খানের পা মেলানো খেলার শেষে দারুণ এক মুহূর্ত তৈরি করে। আইপিএলের মেগা নিলাম শেষ। নাইটদের দল তৈরি সম্পূর্ণ। অপেক্ষার প্রহর গোনা শুরু। আইপিএল শুরু হলেই ইডেন গমগম করবে 'করব, লড়ব, জিতব রে' ধ্বনিতে। শাহরুখের উপস্থিতিতে ক্রিকেট হয়ে উঠবে আরও প্রাণবন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি