সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ নভেম্বর ২০২৪ ০৩ : ০৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রা। ২০২৩ সালে প্রথম জানাগিয়েছিল পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। তাও আবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকের নিৰ্দেশক হিসাবে। পরে এক সাক্ষাৎকারে মণীশ এই বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। জানিয়েছিলেন,সেই সময়ে ছবির প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন। ছবির চিত্রনাট্য যাতে নিখুঁত হয়, সেই দিকে নজর রেখেছেন তিনি। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং। মীনা কুমারীর ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে পারেন কৃতি শ্যানন। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন প্রযোজক ভূষণ কুমার। এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মীনা কুমারী এবং তাঁর স্বামী কমল অমরোহীর পুত্র তাজদার অমরোহী। দাবি করেছিলেন, তাঁদের পরিবারের থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি এই বায়োপিক ঘোষণার ব্যাপারে। আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে নরম-গরমভাবে জানিয়েছিলেন কৃতিরও উচিত মীনা কুমারীর ছবিতে অভিনয় না করা। সম্প্রতি, এক সাক্ষাতকারে মণীশ মলহোত্রা জানালেন তিনি আর এই বায়োপিকের নির্দেশকের আসনে বসছেন না। আরও জানান, ছবি পরিচালনা করার স্বপ্নটা এখনও অধরা রয়ে গিয়েছে তাঁর। তবে তাই বলে পরিচালনা থেকে সরে আসছেন না এমনটা নয়। অন্য একটি প্রজেক্ট তিনি পরিচালনা করবেন।
মীনা কুমারীর বায়োপিকের কাজ বিভিন্ন অজানা কারণে বারবার পিছিয়েছে। প্রথমে ঠিক হয়েছিল ২০২৩ সালে অক্টোবরে শুরু হবে শুটিং। সেখান থেকে তা পিছিয়ে ঠিক হল ২০২৪-এর অক্টোবর। পরে পিছিয়ে গেল সেই তারিখও। ঠিক হয়েছিল চলতি বছরের অক্টোবরে শুরু হবে ‘পাকিজা’ ও ‘বৈজু বাওরা’ খ্যাত অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক তৈরির কাজ। কিন্তু শেষমেশ এই ছবির কাজটাই বন্ধ হয়ে গেল। কেন? তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, মাত্র ৩৮ বছর বয়সে মারা গিয়েছিলেন মীনা কুমারী। যকৃতের অসুখ কেড়ে নেয় প্রাণ। তবে সেই স্বল্প দিনের চলচ্চিত্র কেরিয়ারে ৯০টির বেশি সিনেমায় কাজ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি