সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ নভেম্বর ২০২৪ ০২ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফের শিরোনামে বলি-গায়ক বাদশা। তবে কোনও নয়া গান অথবা পাকিস্তানি-অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বিশেষ বন্ধুত্বের জন্য নয়। বরং তাঁর নাম উঠে এল চণ্ডীগড়ে জোড়া বোমা বিস্ফোরণে! খুলেই বলা যাক বিষয়টা।
গান ও বিতর্কের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। পাঞ্জাবের চণ্ডীগড়ে তাঁর একাধিক রেস্তরাঁ রয়েছে। চণ্ডীগড়ে তাঁর 'সেভিল' ও ‘ডি’ওরা’ নামের দুই রেস্তরাঁ তথা পানশালা বেশ পরিচিত। র্যাপার বাদশার এই দুই রেস্তরাঁ তথা পানশালায় বিস্ফোরণ হয়েছে মঙ্গলবার ভোররাতে! ভোররাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই জোড়া বিস্ফোরণ হয় বলেই খবর। শোনা গিয়েছে, দুই বাইক আরোহী এসে রেস্তরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যায়। প্রথম বিস্ফোরণের কোনও সিসিটিভি ফুটেজ না থাকলেও, সেভিল থেকে মাত্র ৩০ মিটার দূরে ডি'ওরায় দ্বিতীয় ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।
সেই সময়ে রেস্তরাঁয় আট কর্মচারী ছিলেন। তবে কেউই আহত হননি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনার প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানান বলে খবর। এরপরেই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে সেই বিষয়ে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বাদশার তরফেও। বর্তমানে শ্রেয়া ঘোষাল ও বিশাল দদলানির সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’ শোয়ের বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ একটি ফোন আসে যে এসসিও ২৩, সেক্টর ২৬-এর কাছে বিকট শব্দ হয়েছে। খবর পাওয়ামাত্রই পুলিশ কন্ট্রোল রুমের গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের জায়গা থেকেউদ্ধার হয়েছে পাটের দড়ির টুকরো। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং তদন্ত চলছে।
তবে শোনা যাচ্ছে, এই জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল! বিষ্ণোই দলের গোল্ডি ব্রার এবং রোহিত গোডারা নাকি এই জোড়া বিস্ফোরণের নেপথ্যে তাঁদের যোগ স্বীকার করেছেন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি