বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০২ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে কেনার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তারমধ্যে তরুণ উঠতি ক্রিকেটারের বয়স নিয়ে বিতর্কও সৃষ্টি হয়। অবশেষে তাঁকে নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের মেন্টর মনে করেন, বৈভব সূর্যবংশীকে ক্রিকেটের ভাল পরিবেশ দিতে পারবে রাজস্থান। বিহারের সমষ্টিপুরের অষ্টম বর্ষের ছাত্রকে আইপিএলের মেগা নিলামে ১.১০ কোটি দিয়ে কেনে রাজস্থান রয়্যালস। আইপিএলের পোস্ট করা একটি ভিডিওতে দ্রাবিড় বলেন, 'আমার মনে হয় ওর দক্ষতা আছে। আমরা ভেবেছে এখানে ক্রিকেটের পরিবেশে ও সঠিকভাবে বেড়ে উঠবে। বৈভব কয়েকদিন আগে আমাদের ট্রায়ালে এসেছিল। ওকে দেখে আমরা খুবই খুশি হই।'
সম্প্রতি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে শতরান করেন বৈভব। চেন্নাইয়ে ইউথ টেস্টে অনূর্ধ্ব-১৯ ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেন। ৬২ বলে ১০৪ রান করেন বিস্ময় বালক। বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-২০ অভিষেক হয় বৈভবের। জুনিয়র ক্রিকেটে আলোড়ন ফেললেও, প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও বড় রান পাননি। ৫ ম্যাচে তাঁর গড় ১০। সর্বোচ্চ ৪১ রান। গতবছর রঞ্জি ট্রফিতে ১২ বছর ২৮৪ দিনে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। রঞ্জি ট্রফির ইতিহাসেও তিনিই সর্বকনিষ্ঠ প্লেয়ার। মাত্র ১২ বছর বয়সে ভিনু মানকাড় ট্রফি খেলেন। সেখানে প্রায় ৪০০ রান করে ফেলেছেন উঠতি ক্রিকেটার। এবার আইপিএলের মঞ্চে বৈভব দেখানোর অপেক্ষা। দ্রাবিড় আরও জানান, নিলামে ভাল বোলার নেওয়া তাঁদের প্রাথমিক লক্ষ্য ছিল। ভারতীয় ব্যাটারদের রিটেন করা হয়েছে। তাই শক্তিশালী বোলিং লাইন আপ গড়াতেই নজর দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি