বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'শচীন স্যার মুম্বইকে ফোন করেছে', নিলামের শেষ পাতে অর্জুনকে কেনার পর মিমে ছয়লাপ সোশ্যাল মিডিয়া

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০১ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামে অর্জুন তেন্ডুলকরকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম রাউন্ডে অবিক্রিত থাকার পর, দ্বিতীয় রাউন্ডে বেস প্রাইজ ৩০ লক্ষতে শচীন পুত্রকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এতেই বিভক্ত নেটমাধ্যম। একাংশের দাবি, অর্জুনের মুম্বইয়ে যাওয়ারই ছিল। আবার অনেক ফ্যান মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন।‌ তার প্রভাব নিলামে পড়েছে। টানা চারবার তাঁকে রাখল মুম্বই। ২০২১ সালে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে অর্জুনকে নেওয়া হয়। সেই বছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান। ২০২২ সালেও অর্জুনের ওপর আস্থা রাখে মুম্বই। তাঁকে ৩০ লক্ষতে নেওয়া হয়। 

দ্বিতীয় দিনের নিলামে শচীন পুত্রকে মুম্বই কেনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু। সকলে ধরেই নেয়, বাবার কোটায় সুযোগ পেয়েছেন অর্জুন। মিমের বন্যা বয়ে যায়। এক্স হ্যান্ডেলে একজন লেখেন, 'অর্জুন তেন্ডুলকরকে মুম্বই কিনেছে ভগবানের ছেলের বার্ষিক পকেটমানি যোজনায়।' আরেকজন লেখেন, 'আম্বানির লাডলা‌ বেটা যোজনায় প্রতিবছর অর্জুন তেন্ডুলকরকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স।' একজন পৃথ্বী শয়ের প্রসঙ্গ টানেন। বলেন, 'পৃথ্বী অর্জুনের থেকে ভাল প্লেয়ার হওয়া সত্ত্বেও বিক্রি হয়নি। নেপটিজমের চূড়ান্ত।'

প্রসঙ্গত, ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে শচীন পুত্রের হাতেখড়ি হয়। সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম উইকেট পান। আউট করেন ভুবনেশ্বর কুমারকে। মুম্বইয়ের ১৪ রানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই আইপিএলে ৩ উইকেট পান। ২০২৪ সালেও তাঁকে রেখে দেওয়া হয়। কিন্তু হতাশ করেন অর্জুন। খুব বেশি সুযোগ পাননি ঠিকই। কিন্তু যা পেয়েছেন, সেটা কাজে লাগাতে পারেননি। তাসত্ত্বেও তাঁকে পরপর চারবার মুম্বই নেওয়ায় স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া