বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নেতৃত্বে ফিরছেন বিরাটই, নিলামে আরসিবির স্ট্র্যাটেজি থেকেই স্পষ্ট

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ০০ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: তিন বছর পর আবার আইপিএলে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলিকে। পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মেগা নিলাম থেকে ১৯ জন ফুটবলারকে কিনেছে। তাঁদের স্ট্র্যাটেজি স্পষ্ট ছিল। জেদ্দায় নিলামে অধিনায়কের খোঁজই করেনি আরসিবি। যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে প্লেয়ার কেনে বেঙ্গালুরু। আকাশছোঁয়া দরে কোনও প্লেয়ার কেনেনি আরসিবি। নিলামে তাঁদের সবচেয়ে দামি প্লেয়ার জস হ্যাজেলউড। অ্যাট্রেলিয়ান পেসারের অন্য ১২.৫০ কোটি খরচ করে বেঙ্গালুরু। ঋষভ পন্থ এবং কেএল রাহুলের জন্য শুরুতে বিড‌ করলেও সেটা ১১ কোটি ছাপিয়ে যাওয়ার পর তাঁরা পিছিয়ে আসে। মরিয়া চেষ্টা করাই হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে নেতৃত্বের জন্য দু'জনের দিকে হাত বাড়ায়নি বেঙ্গালুরু। এমনকী শ্রেয়স আইয়ারের জন্য বিডই করা হয়নি। এর থেকেই স্পষ্ট, আগামী আইপিএলে‌ নেতার ভূমিকায় আবার ফিরবেন কোহলি। 

প্রাক্তন অধিনায়ক ফাফ ডু'প্লেসিকেও ফেরানোর চেষ্টা করা হয়নি। এবার তাঁকে অনেক কম দামে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তাসত্ত্বেও আগ্রহ প্রকাশ করেনি ফ্রাঞ্চাইজি। এখনও পর্যন্ত আইপিএল জেতেনি আরসিবি। এবার যথেষ্ট শক্তিশালী দল বানানো হয়েছে। কোহলির হাত ধরেই খরা কাটাতে চাইছে বেঙ্গালুরু। আইপিএলের প্রথম সংস্করণ থেকেই আরসিবিতে আছেন বিরাট। ইতিমধ্যেই বেঙ্গালুরু ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে তারকা ক্রিকেটারের। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন কোহলি। চারবার প্লে অফে ওঠে দল। ২০১৬ আইপিএলে খেতাব জয়ের সবচেয়ে কাছাকাছি এসেছিল। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে। আইপিএল জয় অধরা ক্রিকেটার কোহলি এবং অধিনায়ক কোহলির। এবারই কি শাপমুক্তি হবে? দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া