সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মান-অভিমানের বরফ গলছে অভিষেক-ঐশ্বর্যর! এবার কি জলসায় ফিরবেন রাই সুন্দরী? নেপথ্যে কোন সমীকরণ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ০০ : ১৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ নিয়ে সরগরম বলিপাড়া। কান পাতলেই বচ্চন পরিবারের ভাঙনের খবর শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি অভিষেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ঐশ্বর্যর। কখনও নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়া, আবার কখনও শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কে ছেদ, নেপথ্যে উঠে এসেছে একাধিক কারণ। চতুর্দিকে যখন বলিউডের ওই 'পাওয়ার কাপল'-এর বিয়ে ভাঙার খবরে শোরগোল, ঠিক তখনই অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের নয়া মোড়ের ইঙ্গিত মিলল। 

শোনা যায়, বহু বছর ধরে নাকি কথা বন্ধ রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন আর জয়া বচ্চনের। আর এসবের বেশিরভাগটাই নাকি শুরু হয়েছে বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসার পর থেকে। শ্বেতার সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক নেই ঐশ্বর্যর। কিন্তু এসবই কি শুধুই গুঞ্জন! যদিও এনিয়ে বচ্চন পরিবারের সদস্যরা মুখে কুলুপ এঁটেছেন। আর এবার তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনার মাঝেই নয়া সমীকরণ ধরা পড়ল।

সম্প্রতি ঐশ্বর্যর ভাই আদিত্য রাইয়ের স্ত্রী শ্রীমা রাইকে ফুলের তোড়া পাঠিয়েছেন শ্বেতা বচ্চন ও তাঁর স্বামী নিখিল নন্দা। সমাজ মাধ্যমে পোস্টের মাধ্যমে এবিষয়ে জানিয়েছেন শ্রীমা। যদিও আচমকা এই উপহারের কারণ খোলসা করেননি তিনি। তবে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মাঝে শ্বেতার এই পদক্ষেপ নিয়ে যে নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।

গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ার খবর, সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে কি এবার মান-অভিমানের বরফ গলেছে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া