বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নিলামের প্রথম দিন বড় ভুল করেছিলেন সঞ্চালিকা মল্লিকা সাগর। দ্বিতীয় দিন তাঁর ভুলে প্রতিশ্রুতিমান এক ক্রিকেটার হাতছাড়া হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। তাঁরা সরাসরি অভিযোগ করে মল্লিকাকে।
নিলামের প্রথম দিন মল্লিকা সাগরের ভুলে গুজরাট টাইটান্সকে দিতে হয়েছিল অতিরিক্ত ২৫ লক্ষ টাকা। দ্বিতীয় দিনের নিলামে ১৯ বছরের স্বস্তিক চিকারাকে নিয়ে নাটক হয়। এই তরুণ ক্রিকেটারের জন্য বিড করে আরসিবি। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। কার্যত কোনও প্রতিযোগিতা ছাড়াই স্বস্তিক চিকারাকে দলে নিল আরসিবি।
দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হেমাঙ্গ বাদানি সরাসরি প্রশ্ন তোলেন, তাঁদের দলও স্বস্তিককে পাওয়ার জন্য প্যাডল তুলেছিল। কিন্তু সঞ্চালিকা দেখতেই পাননি।
মল্লিকা অবশ্য তাঁর ভুল স্বীকার করে নেন। নিলামের গতির জন্যই হয়তো তিনি দেখতে পাননি। দিল্লির তরফে অভিযোগ জানানো হলেও স্বস্তিক চিকারা কিন্তু আইপিএল খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই।
দিল্লি ক্যাপিটালসের কো-ওনার কিরণ গ্রান্ধী গোটা ঘটনায় বেজায় অসন্তুষ্ট। তিনি বলেছেন, ''এই ভুলের জন্য আমরা একজন প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে নিতে পারলাম না।''
স্বস্তিক অবশ্য আইপিএল ২০২৪-এ দিল্লির সদস্য ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলতে পারেননি। দিল্লি তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল কিন্তু মল্লিকা সাগরের বড় ভুলে স্বস্তিক হাতছাড়া হয়ে গেল।
প্রথম দিনের নিলামে মল্লিকার ভুল প্রকাশ্যে আসে। জস বাটলারের বিডিংয়ের সময়ে নিলামের সঞ্চালিকার মনোযোগ ছিল না। বাটলারকে নিয়ে গুজরাট ও লখনউয়ের মধ্যে দড়ি টানাটানি চলছিল। বাটলারের দাম ওঠে ১৫.৫০ কোটি টাকা। সঞ্চালিকা লখনউকে জিজ্ঞাসা করেন তারা কি ১৫.৭৫-এর বেশি মূল্যে বিড করতে চায়? আসলে সঞ্চালিকা ১৫.৫০ কোটির পরিবর্তে ভুল বশত ১৫.৭৫ কোটি উচ্চারণ করেন। ফলে গুজরাট টাইটান্সকে অতিরিক্ত ২৫ লক্ষ টাকা খরচ করতে হয় জস বাটলারের পিছনে। এবার তো প্লেয়ারই হাতছাড়া হয়ে গেল দিল্লির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি