সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Samantha Ruth Prabhu on being called second hand after divorce with Naga Chaitanya and repurposing wedding gown

বিনোদন | 'সেকেন্ড হ্যান্ড জিনিস', 'ব্যবহৃত জিনিস' শোনা থেকে বিয়ের গাউন নতুন করে সাজানো! অকপট সামান্থা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৬Abhijit Das

সংবাদ সংস্থা মুম্বই: নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা আপাতত বন্ধ রেখেছেন সামান্থা, এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। বর্তমানে ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা। এবার পাত্রী শোভিতা ধূলিপালা। এখনও পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী মুখ খুললেন নাগার সঙ্গে তাঁর বিচ্ছেদের পর কোন যন্ত্রণার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। কোন ধরনের কটু কথা, বিরূপ মন্তব্য তাঁর উদ্দেশ্য ধেয়ে এসেছে। আর তিনিই বা এইমুহূর্তে কেমন আছেন? জীবনের প্রতি তাঁর কী মনোভাব?


 অভিনেত্রীর মতে, আজও কোনও দম্পতির বিবাহবিচ্ছেদ হলে সেই দু'জন মানুষের মধ্যে মেয়েটিকে নানা লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি যেমন হতে হয়, তেমনই নানা কটুক্তির শিকার হতে হয়। সামান্থার কথায়, "বিবাহবিচ্ছেদের পর আমাকে শুনতে হয়েছে, আমি নাকি 'সেকেন্ড হ্যান্ড' হয়ে গিয়েছি।  আমাকে বলা হয়েছে, 'ব্যবহৃত জিনিস'ও। এও শুনেছি, বিবাহবিচ্ছেদ হয়েছে মানে আমার জীবন শেষ। আসলে, বিবাহবিচ্ছেদের পর মেয়েদের তাকে এমনভাবে কোণঠাসা করিয়ে তার উপর এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে বিয়ে ভেঙে গিয়েছে মানে তার জীবন ব্যর্থ। এবং সে একজন পুরোপুরি ব্যর্থ মানুষ! আমি নিজের অবস্থার প্রেক্ষিতে বুঝি বিবাহবিচ্ছেদের পর আর পাঁচজন সাধারণ মেয়ে ও তাদের পরিবারের উপর কী ঝড় যায়।"

 

ওই সাক্ষাৎকারে সামান্থা আরও বলেন যে বিচ্ছেদের পর তাঁর জীবন খুব একটা সহজ পথে এগোয়নি। নানান সমস্যা হয়েছে, এত গুজব রটেছে তাঁকে ঘিরে যে একেকসময় তাঁর চিৎকার করে বলতে ইচ্ছেও হয়েছে অমুকটা মিথ্যা, ব্যাপারটা অন্য ছিল... কিন্তু নিজেকে সামলে নিয়েছিলেন তিনি। মেনে নিয়েছিলেন জীবনে যা হয়েছে এবং সেখান থেকে নতুন ইনিংস খেলা শুরু করেছেন জীবনের। তাই তো বিয়ের গাউনটিকে নতুন করে সাজিয়েছেন সামান্থা। 

 

'সিটাডেল:হানি বানি'র নায়িকার কথায়, "আমি এখন দারুণ আছি। খুব সুন্দর জীবন কাটাচ্ছি। বিচ্ছেদ আমাকে আরও পরিণত করেছে একজন মানুষ হিসাবে। দুরন্ত সব কাজের প্রস্তাব পাচ্ছি। এবং সবথেকে বড় কথা, জীবনের পরবর্তী পর্যায় কেমন হবে তার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি।"

 

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আক্কেনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা-শোভিতা। সূত্রের খবর, নাগা চৈতন্য ঠিক করেছেন ঠাকুরদার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করবেন। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের অনেক স্মৃতি। সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া