বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ৪০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে ২৯৫ রানের ঐতিহাসিক জয়ের পর রোহিত শর্মার জন্য জায়গা ছেড়ে দিতে তৈরি যশপ্রীত বুমরা। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন ভারত অধিনায়ক। কিন্তু পারথ টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। চতুর্থ দিন পারথে দলের সঙ্গে যোগ দেন। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। প্রথম টেস্ট জয়ের পর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয় বুমরাকে। ভারতের তারকা বোলার স্পষ্ট জানিয়ে দেন, এই দলের নেতা রোহিতই। তাঁর অনুপস্থিতিতে তিনি শুধুই বিকল্প মাত্র। বুমরা বলেন, 'রোহিত এখনও আমাদের অধিনায়ক। ও দারুণ কাজ করেছে। আমি ওর অনুপস্থিতিতে দায়িত্বে ছিলাম। কিন্তু দেশে থাকাকালীন সিরিজ নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়।'
ছন্দে নেই রোহিত। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল নেতৃত্ব দেন বুমরা। তাই অনেকেই মনে করেন, তারকা বোলারকেই সিরিজের বাকি ম্যাচে অধিনায়ক রেখে দেওয়া উচিত। তার জবাবেই এমন জানান বুমরা। পারথে পৌঁছেই সরাসরি নেটে নেমে পড়েন রোহিত। টেস্টের চতুর্থ দিন ধারাভাষ্য দেওয়ার সময় তাঁকে নিয়ে মন্তব্য করেন ডেভিড ওয়ার্নার। বলেন, 'মধ্যাহ্নভোজের বিরতিতে নেটে রোহিত শর্মাকে দেখা যায়। সবে মাত্র অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। দেখে বেশ তীক্ষ্ণ লাগছে। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দেন রোহিত। অধিনায়ককে এখানে দেখে ভাল লাগছে। অস্ট্রেলিয়ার মাটিতে ওকে দেখার অপেক্ষায়।' নেটে মুকেশ কুমারকে বল করতে দেখা যায়। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেন বিরাট কোহলি। এবার যাবতীয় নজর রোহিতের দিকে। অ্যাডিলেডে কি শাপমুক্তি হবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি