বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Rishabh Pant becomes the most expensive player in IPL history

খেলা | ২৭ কোটিতে লখনউয়ে ঋষভ পন্থ, কর দেওয়ার পরে কত টাকা পাবেন তরুণ উইকেট কিপার?

KM | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ১৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আকাশ ছুঁয়ে পন্থ রেকর্ড গড়েছেন আইপিএলের নিলামে। এই ২৭ কোটি টাকা থেকে কর দেওয়ার পরে কত টাকা হাতে থাকবে পন্থের? 

পন্থের সঙ্গে লখনউয়ের চুক্তি তিন বছরের। কর বাবদ ভারত সরকার ৮.১ কোটি টাকা কেটে নেবে পন্থের কাছ থেকে। এর অর্থ আয়ের তিরিশ শতাংশ কর দিতে হবে পন্থকে।  
অর্থাৎ প্রতি বছরে ১০ শতাংশ করে আয়কর দেবেন পন্থ।  কর বাবদ তিরিশ শতাংশ কেটে নেওয়ার পরে পন্থের হাতে থাকবে ১৮.৯ কোটি। সেই অর্থই তিন বছর ধরে তিনি লখনউয়ের কাছ থেকে পাবেন বেতন হিসেবে। অর্থাৎ প্রতি বছরে পন্থ পাবেন ৬.৩ কোটি।  

আইপিএল চলাকালীন পন্থ যদি চোটও পান, তবুও পুরো অর্থই পাবেন। যদি টুর্নামেন্টের বল গড়ানোর আগে চোট পান তাহলে ফ্র্যাঞ্চাইজি তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নিতেও পারে।

এহেন পন্থ সরকারিভাবে দিল্লিকে বিদায় জানালেন মঙ্গলবার। লখনউ যাওয়ার আগে এক আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়া বার্তায় তারকা উইকেট কিপার লিখলেন, ''বিদায় বলাটা সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই জার্নিটা এককথায় দুর্দান্ত ছিল। মাঠের রোমাঞ্চ থেকে শুরু করে চলে যাওয়ার মুহূর্ত. আমি এমনভাবে বড় হয়েছি যা কখনও কল্পনা করিনি।'' 

লখনউয়ের নতুন নবাব ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। পন্থকে নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিলামের সময়ে অস্ট্রেলিয়ায় টেস্ট চলছিল। সেই কারণে কোনও মন্তব্য করেননি দেশের তরুণ উইকেট কিপার।

কিন্তু পাকাপাকি ভাবে দিল্লি ছেড়ে লখনউ যাওয়ার আগে পন্থ বললেন, ''এখানে তরুণ ক্রিকেটার হিসেবে এসেছিলাম। গত ৯ বছরে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। এই পরিক্রমা আরও পরিপূর্ণ করে তুলেছো তোমরা-ভক্তরা। তোমরা আমাকে আলিঙ্গন করেছো, আমার হয়ে গলা ফাটিয়েছো এবং জীবনের কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছো।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া