বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'কিন্ডারগার্টেন নয়, চকলেট দিয়ে ফুটবলারদের মোটিভেট করা যায় না', বেঙ্গালুরু ম্যাচের আগে বললেন মহমেডান কোচ

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ০২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের টেবিলে কলকাতার তিন প্রধান বিপরীত মেরুতে। শীর্ষস্থান মোহনবাগানের দখলে। অন্যদিকে টেবিলের তলানিতে ইস্টবেঙ্গল। তার একধাপ ওপরে মহমেডান স্পোর্টিং‌।‌ ৭ ম্যাচে ৫ পয়েন্ট। দেশের একনম্বর লিগে শুরুটা বেশ আশা জাগিয়ে করলেও, শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে হার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক কাটিয়ে জোটে এক পয়েন্ট। তবে ন'জনের লাল হলুদের বিরুদ্ধে ছন্নছাড়াই দেখায় আন্দ্রে চের্নিশভের দলকে। এবার চাকা ঘোরানোর পালা। জয়ে ফেরার সময়। তবে সামনে কঠিন প্রতিপক্ষ। বুধবার কিশোর ভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি সাদা কালো ব্রিগেড। কিন্তু এবছর মহমেডানের ঘরের মাঠের পরিসংখ্যান খুব বেশি আশা জাগাচ্ছে না। প্রথম চার ম্যাচে একটি ড্র, তিনটে হার। এখনও পর্যন্ত কোনও দল ঘরের মাঠে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে একটাও জেতেনি হয়নি। এই রেকর্ড করতে চাইবেন না চের্নিশভ।‌ তাই বেঙ্গালুরুকে হারিয়ে আবার জয়ে ফিরতে মরিয়া সাদা কালো ব্রিগেড। 

মহমেডানের বর্তমান অবস্থার সঙ্গে মঙ্গলবার দুপুরের সাংবাদিক সম্মেলনের চিত্রের সাদৃশ্য ছিল। ভাঙা হাট। হাতেগোনা কয়েকজন সাংবাদিক। একটানা হারে আগ্রহ হারাচ্ছে অধিকাংশ। ক্লাবের অন্দরমহলের ছবিও খুব একটা আশানুরূপ নয়। মিনি ডার্বি ড্রয়ের পর 'গো ব্যাক' শুনতে হয় চের্নিশভকে। গদি টলমলে। এই অবস্থায় ফুটবলারদের মোটিভেশন কী? প্রশ্ন শুনে কিছুটা বিরক্তই হন মহমেডান কোচ। চের্নিশভ বলেন, 'আইএসএলে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেমন নর্থ ইস্ট ম্যাচ, তেমনই মোহনবাগান। আমরা ভাল ফুটবল খেলতে চাই। পজিটিভ রেজাল্ট চাই। আমাকে অনেকেই মোটিভেশনের কথা জিজ্ঞেস করছে। আমরা পেশাদার ফুটবল খেলছি। এটাই মোটিভেশন। প্রেয়াররা রোজ প্র্যাকটিস করছে। ম্যাচের জন্য তৈরি হওয়ার লক্ষ্যেই। এটা কিন্ডারগার্টেন নয়। চকলেট দিয়ে কাউকে মোটিভেট করা যাবে না।' 

চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে বেঙ্গালুরু। মোহনবাগানের সমসংখ্যক পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সুনীলরা‌। ফর্মে থাকা বেঙ্গালুরুর একমাত্র হার এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে। এই জায়গা থেকে আত্মবিশ্বাস পেতে পারে মহমেডানের ফুটবলাররা। তবে লড়াই যে খুব কঠিন হবে, জানিয়ে রাখলেন সাদা কালোর কোচ। চের্নিশভ বলেন, 'বেঙ্গালুরু শক্তিশালী দল। টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও, এই মুহূর্তে আইএসএলের সেরা দল। ওদের খেলার স্টাইল সুন্দর। দলে একাধিক অভিজ্ঞ প্লেয়ার আছে। আমাদের আরও সিরিয়াস হতে হবে। নিজেদের উজাড় করে দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আমরা যে ফুটবল খেলেছিলাম, সেটাই খেলতে চাই। নিজেদের স্টাইলে ফিরতে চাই। শক্তিশালী দলের বিরুদ্ধে আরও মনোযোগী হতে হবে। আশা করছি ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।' লিগের মাঝে দু'সপ্তাহ বা তারও বেশি বিরতির পক্ষে নয় রুশ কোচ। ৩-৪ দিন অন্তর খেলাই পছন্দ তাঁর। তবে জানালেন, এই বিরতিতে দল নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি কয়েকদিনের ছুটি কাটিয়ে সতেজ ফুটবলাররা। বেঙ্গালুরুতে সুনীল ছেত্রী, অ্যালবার্তো নোগুয়েরা, পেরেরা ডিয়াজের মতো ফুটবলার রয়েছে। তবে নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছেন না চের্নিশভ। মহমেডান কোচ স্পষ্ট জানালেন, কোনও নির্দিষ্ট ফুটবলার তাঁর ভাবনায় নেই। এগারোজনের জন্যই পরিকল্পনা তৈরি রাখতে হবে। বেঙ্গালুরু ম্যাচে অনিশ্চিত জোসেফ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিসের পর একটি টেস্ট হবে। তারপরই জানা যাবে তিনি বুধবার খেলতে পারবেন কিনা। দলের বাকি সবাইকে পাওয়া যাবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া