বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। অন্যান্য দলের মতই নিজেদের দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু জল্পনা শুরু হয়েছে কেকেআরের অধিনায়ক নির্বাচন নিয়ে। এবার শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। ছেড়ে দেওয়া হয়েছে নীতীশ রানাকেও। নতুন মরশুম শুরুর আগে এখন কেকেআর ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সিদ্ধান্ত নতুন অধিনায়ক নির্বাচন। কেউ বলছেন. এবারের আইপিএলে রিঙ্কু সিং হবেন কেকেআর অধিনায়ক, আবার কারোর বক্তব্য, ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ার এবার অধিনায়কত্ব করবেন কলকাতার।
কিন্তু নিলামের পর কেকেআর অধিনায়ক হিসেবে এবার উঠে এসেছে অজিঙ্ক রাহানের নাম। আইপিএলের মেগা নিলামে অজিঙ্ক রাহানেকে তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। এর আগে রাহানে ২০২২ সালে কেকেআরের হয়ে খেলেছিলেন। প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে রাহানের অভিজ্ঞতা তাঁকে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে ক্রিকেট মহল। তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফি জিতেছে ভারতীয় দল। তবে, কলকাতার টিম ম্যানেজমেন্ট অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছুদিন সময় নেবে বলেই মনে করা হচ্ছে।
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘আমাদের পুরো বিষয়টি নিয়ে বসে বিশ্লেষণ করতে হবে। অনেক সময় নিলামের পর পুরো পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হয়। ভাবনাচিন্তা করার জন্য একটি শক্তিশালী দল রয়েছে আমাদের। তাদের সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আত্মবিশ্বাসী, সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে’। কেকেআর সমর্থকরা নতুন অধিনায়কের নাম ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন। অজিঙ্ক রাহানে কি পারবেন কেকেআরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি