বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

champions trophy controversy

খেলা | বাড়তি টাকা নাও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে দুবাইয়ে খেলতে দাও, পিসিবিকে টোপ দিল আইসিসি 

Rajat Bose | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ১৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পিসিবি হাইব্রিড মডেল মেনে নিক। তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব হবে। এমনটাই মনে করছে আইসিসি। কারণ ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। বিসিসিআই হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। সেক্ষেত্রে ভারত খেলতে চায় দুবাইয়ে। আর এখানেই পিসিবির তীব্র আপত্তি। কোনওভাবেই তারা মেনে নিতে রাজি নয়।


সূত্রের খবর, পাকিস্তানকে টাকার লোভ দেখিয়ে রাজি করাতে চাইছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নির্দিষ্ট টাকার বাইরেও আরও বেশি টাকা দিতে রাজি আইসিসি। এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি আইসিসি। এই পরিস্থিতিতে আইসিসি মঙ্গলবারই কার্যকরী কমিটির বৈঠকে বসছে। আইসিসির এক কর্তা বলেছেন, ‘‌হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি নয় পিসিবি। তাই পিসিবিকে আরও বেশি টাকা দেওয়ার কথা বলা হয়েছে।’‌ 


সূত্রের খবর, পাকিস্তানকে বলা হয়েছে ভারতের দাবি মেনে নিতে। সেক্ষেত্রে ভারত সব ম্যাচ খেলুক দুবাইয়ে। আর ভারত ফাইনালে উঠবে অনুষ্ঠিত হোক দুবাইয়ে। এর জন্য পাকিস্তানকে বাড়তি ইনসেনটিভ দেওয়ার কথাও বলা হয়েছে। যদিও সূত্রের খবর, আইসিসির এই দাবি নাকি এখনও পিসিবি মেনে নেয়নি।
সূত্রের খবর, পিসিবি জানিয়েছে, হাইব্রিড মডেল যদিও বা মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে ভারত–পাক গ্রুপ পর্বের ম্যাচ ও দুই দল ফাইনালে উঠলে দুটো ম্যাচই করতে হবে লাহোরে। আইসিসি সূত্রের খবর, এই দাবি মেনে নেবে না বিসিসিআই। তারা দুবাইয়েই খেলতে চায়। এমনকী সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও ভারত খেলতে চাইবে দুবাইয়ে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বলে জানা গেছে। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া