সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বছর ঘুরতেই বন্ধ হচ্ছে স্টার জলসার এই ধারাবাহিক, টিআরপি তলানিতে নাকি নেপথ্যে অন্য কারণ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ১৮ : ১৮Soma Majumder

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, বাংলা ছোট পর্দার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে। অবশেষে শেষ দিনের শুটিং হয়ে গেল স্টার জলসার 'চিনি' ধারাবাহিকের। এক বছরের মাথায় বন্ধ হতে চলেছে মিসিং স্ক্রু প্রোডাকশনের এই সিরিয়াল। সমাজ মাধ্যমে ছবি ভাগ করে এই খবর জানালেন ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীরা।

'চিনি' ধারাবাহিকের শুরুতে দর্শকেরা দেখেছিলেন সোমরাজ মাইতি এবং ইন্দ্রানী ভট্টাচার্যের জুটিকে। দ্রোণ ও চিনির গল্প দিয়ে শুরু হয় ধারাবাহিকের শুটিং। তবে কিছুদিনের মধ্যেই বড়সড় বদল হয়। বদলে যায় ধারাবাহিকের নায়িকা। ইন্দ্রানী ভট্টাচার্যের জায়গায় 'চিনি' চরিত্রে অভিনয় শুরু করেন বিজয়লক্ষী চট্টোপাধ্যায়। দ্রোণ ও চিনির জীবনের নানান সমস্যা আসলেও ঠান্ডা মাথায় তা সমাধান করে চিনি। মাঝে গল্পের খাতিরে এগিয়ে যায় অনেকটা সময়। ধারাবাহিকে চিনি ও দ্রোণের সন্তানকেও দেখানো শুরু হয়। তবে এবার অবশেষে ইতি টানল 'চিনি'।

আসলে নায়িকা বদলালেও টিআরপি তালিকায় সেইভাবে কখনও জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। সময়ের সঙ্গে গল্পে এসেছে নানা মোড়। তাতেও টিআরপিতে আঁচ পড়েনি। বর্তমানে রাত সাড়ে ১০টার স্লটে সম্প্রচারিত হয় এই মেগা।

গল্প ভাল হলেও অনেক সময় টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারে না অনেক ধারাবাহিক। যার জন্য সাম্প্রতিককালে একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার রেশ দেখা গিয়েছে। অনেক সময় আবার চ্যানেল ও প্রযোজনা সংস্থার সমস্যা বা অন্যান্য কারণেও হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় ধারাবাহিক। যা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে শিল্পী ও কলাকুশলীদের। ঠিক তেমনভাবেই এক বছর হওয়ার আগেই আচমকা বন্ধ করে দেওয়া হল 'চিনি'। আর ওই নির্দিষ্ট সময়ে নতুন কোন ধারাবাহিক আসে,সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া