বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সোয়ালের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্রেগ চ্যাপেল। শচীন, বিরাটের পর ব্যাটন তাঁর হাতেই থাকবে বলে মনে করেন ভারতের প্রাক্তন এই কোচ। ‘সিডনি মর্নিং হেরাল্ড’–এ নিজের কলামে গুরু গ্রেগ বলেছেন, পারথ টেস্টে যশস্বীর ১৬১ রানের ইনিংসে তিনি মুগ্ধ। গ্রেগের কথায়, ‘তরুণ ওপেনারকে একেবারে ভয়ডরহীন দেখিয়েছে। শচীন, বিরাটের পর ভারতের ব্যাটিং শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার জন্য প্রস্তুত জয়সোয়াল।’
প্রসঙ্গত, ২০০৫ থেকে ২০০৭ অবধি টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তাঁর কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে চলে। চ্যাপেলের কথায়, ‘ভারতের পরিকল্পনা ও পরিকাঠামো যে কত উন্নত তা জয়সোয়ালকে দেখলেই বোঝা যায়। মাত্র ১০ বছর বয়সেই যশস্বী মুম্বই চলে আসে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে।’
পারথ টেস্টে অস্ট্রেলিয়া খেলিয়েছে ন্যাথান ম্যাকসোয়ানিকে। কিন্তু ২৫ বছরের তরুণ রান পাননি। যশস্বীর সঙ্গে ম্যাকসোয়ানির তুলনা করতে গিয়ে চ্যাপেল বলেছেন, ‘২২ বছরেই যশস্বী ১৪ টেস্ট খেলে ফেলেছে। আইপিএলে ৫৩ ম্যাচ খেলে ফেলেছে। এছাড়া ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৩২টি লিস্ট এ ম্যাচ খেলেছে। অন্যদিকে, ম্যাকসোয়ানি ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ, ২২ খানা লিস্ট এ ম্যাচ ও ১৮ খানা টি২০ ম্যাচ খেলেছে।’
কোচ থাকাকালীন রাহুল দ্রাবিড়ের সঙ্গে যে তাঁর সম্পর্ক খুব ভাল ছিল, সেকথাও নিজের কলামে উল্লেখ করেছেন চ্যাপেল।
তিনি আরও বলেন, ‘তরুণদের তুলে আনছে ভারতীয় দল। এটা ভাল লক্ষ্ণণ। যশস্বী, গিল, সরফরাজরাই হবে ভবিষ্যৎ।’ সরফরাজের সঙ্গেও যে তাঁর যোগাযোগ হয়েছিল, সেটাও জানিয়েছেন চ্যাপেল। বলেছেন, ‘১৬ বছর যখন সরফরাজের বয়স তখন ওকে প্রথম দেখেছিলাম। স্কুল না গিয়ে ক্রিকেট খেলে বেড়াত।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি