বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সদ্য পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়েছে টিম ইন্ডিয়া। পরবর্তী লক্ষ্য অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট জেতা। যা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। তার আগে ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তবে তার আগে পাওয়া গেল আর এক বড় খবর। জানা গিয়েছে, পারিবারিক কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন হেড কোচ গৌতম গম্ভীর। অ্যাডিলেড টেস্টের আগে তিনি ফের যোগ দেবেন দলের সঙ্গে। পারথ টেস্টে ভারতের জয়ের কয়েক ঘণ্টার মধ্যে এই খবর প্রকাশ্যে আসে।
তবে অ্যাডিলেড টেস্টের আগে কিছুটা সময় রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। সেক্ষেত্রে, কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। সোমবার টেস্ট জয়ের পর মঙ্গলবার ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এদিন ছুটি কাটিয়ে বুধবার তাঁরা রওনা হবে ক্যানবেরার উদ্দেশে। শনিবার থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সেখানে গোলাপি বলে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। এই ম্যাচে ডাগ আউটে থাকছেন না গৌতম গম্ভীর। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে ভারতীয় দলে। ইতিমধ্যেই, পারথ টেস্ট চলাকালীন দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
পারথে ম্যাচ চলাকালীন নেটে তাঁকে গোলাপি বলে ব্যাট করতেও দেখা গিয়েছে। আঙুলের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার কথা রয়েছে শুভমান গিলেরও। পারথে হারের পর অ্যাডিলেডে নতুন উদ্যমে নামবে অজিরা। সেক্ষেত্রে স্টার্কদের সামলাতে কড়া অনুশীলন করবেন রোহিত-কোহলিরা। এই অ্যাডিলেডেই গত সফরে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। এবার সেখানেই জিতে সিরিজ জয়ের লক্ষ্যে একধাপ এগিয়ে যেতে মরিয়া ভারতীয় দল। প্রসঙ্গত, চার দিনেই পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিজিটিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লক্ষ্যেও একধাপ এগিয়ে গিয়েছেন রোহিতরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি