সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অনলাইনেই ভরসা নতুন প্রজন্মের! কতটা মন কাড়ল উন্মেষ, শিঞ্জিনী ,দূর্বারের 'ভূতমুখী'? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ১৪ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: নতুন প্রজন্মের অভিনেতাদের বাংলা ছবির জগতে এগিয়ে আসার অন্যতম উদাহরণ 'ভূতমুখী'। বড়পর্দায় মুক্তি পা পেলেও 'বিএমএস অরিজিনালস'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি। নতুন প্রজন্মের প্রযোজকরা অনলাইন প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছেন নতুন কাজ মুক্তির ক্ষেত্রে। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়। প্রযোজনায় উন্মেষ গাঙ্গুলী ও সাহেব লক্ষ্মণ। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে 'টিম ভূতমুখী'।

 

'ভূতমুখী' নামটার মধ্যে থাকা 'ভূত' শব্দটি ইঙ্গিত দিচ্ছে অলৌকিক বিষয়বস্তুকে। গল্পের তিন মুখ্য চরিত্র অনাগত, জয়া ও কৃষ্ণ। কৃষ্ণ-জয়া আসলে বাংলার কোনও এক নির্লিপ্ত গ্রামে ভালবাসায় আবদ্ধ অজস্র প্রেমিক-প্রেমিকাদের প্রতিনিধি। যারা সবার আড়ালে নিজেদের মতো করে ভাল থাকার স্বপ্ন দেখে। জয়া এবং কৃষ্ণর বর্ণ আলাদা হওয়ায় ওদের সামাজিক বিয়ে ছিল প্রায় অসম্ভব। 


সেই কারণেই কৃষ্ণ, জয়াকে রাজি করায় গ্রাম ছেড়ে পালিয়ে দূরে গিয়ে গড়ে তুলবে নিজেদের স্বপ্নের সংসার। নতুন শুরুর পথ তাদের কতদূরে নিয়ে যায়, প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে তাদের ভালবাসা কীভাবে টিকে থাকে সেই গল্পই ফুটিয়ে তুলছে এই ছবি। অভিনয়ে দুর্বার শর্মা, শিঞ্জিনী চক্রবর্ত্তী, উন্মেষ গাঙ্গুলী ও চন্দন চট্টোপাধ্যায়।

ছবি প্রসঙ্গে রজত রায় বলেন, "আমরা সবাই কম বেশি অতীত আঁকড়ে বাঁচি। সুখের স্মৃতি থেকে দুঃখের স্মৃতি অনেক বেশি থেকে যায় আমাদের সঙ্গে। আর স্মৃতির সঙ্গে দুঃখ শব্দটা যুক্ত হলেই তৈরি হয় আক্ষেপ। আমাদের 'ভূতমুখী' সেই আক্ষেপের কথা বলে।" অরুনাভর কথায়, "বাংলায় 'ভূত' শব্দের অর্থ যেমন প্রেতাত্মা, তেমনই অতীতও। চলচ্চিত্র নির্মাণের প্রতি গভীর ভালবাসার কারণে, আমি সবসময় এমন চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছি যেগুলি মানুষের গল্প বলে। এমন মানুষের গল্প, যাঁদের আমরা হয়তো প্রতিদিন দেখি, অথবা হয়তো দেখি না, কিন্তু তাঁদের গল্প আমাদের মনের সঙ্গে মিল খুঁজে পায়। 'ভূতমুখী' তার ব্যতিক্রম নয়।"

 

দূর্বার শর্মার কথায়, "আমরা শহুরে পটভূমি থেকে সরে এসে ঝাড়গ্রামের শান্ত ও সুন্দর লোকেশনে শুটিং করেছি। আমাদের চিত্রগ্রাহক ঋষভ প্রাকৃতিক সৌন্দর্যকে চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন, ছবিটিকে অপূর্ব ফ্রেমের এক মনোমুগ্ধকর ক্যানভাস উপহার দিয়েছেন।" 


উন্মেষের কথায়, "যেহেতু বিএমএস ইউটিউব চ্যানেল এখন সিনেমাটিক গল্প বলা এবং নির্মাণের দিকে এগোচ্ছে। এক্ষেত্রে 'ভূতমুখী' আমাদের যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে।"

 

সাহেব লক্ষ্মণের কথায়, "ভূতমুখী আমাদের জন্য এক অত্যন্ত বিশেষ যাত্রা। এটি আমাদের প্রথম ছবি যা উন্মেষ এবং আমি প্রযোজনা করেছি। গল্প বলার প্রতি আমাদের গভীর ভালবাসা বরাবরই ছিল, এবং আমার ছোটবেলার বন্ধুর সঙ্গে এই সৃজনশীল জগতে পা রাখা এক অসাধারণ অভিজ্ঞতা।

 

শিঞ্জিনী বলেন, "ভূতমুখী হল ভালবাসা এবং  জীবন-মৃত্যুর মাঝে হারিয়ে যাওয়া এক গল্প। ইতিবাচক, নেতিবাচক বহু চরিত্রে কাজ করেছি তবে এইরকম চরিত্র প্রথমবার ফুটিয়ে তুলতে পেরে খুব ভাল লাগছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া