বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ নভেম্বর ২০২৪ ০৫ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের জেদ্দায় দু'দিন ব্যাপী মেগা নিলামে দল বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে ছ'জনকে রিটেন করা হয়। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়দিন বাকি কোটা পূর্ণ করা হয়। কেনা হয় আটজনকে। মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটার কিনল কেকেআর। প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশাল অঙ্ক খরচ করে সবাইকে চমকে দেয় নাইট শিবির। দলের প্রাক্তন প্লেয়ারদের ফিরিয়ে আনার দিকে নজর দেওয়া হয়। কয়েকজনকে বাদ দিলে, ফিরিয়ে আনা হয়েছে আইপিএল জয়ী কোর গ্রুপকে। তবে সেই দলের নেতা শ্রেয়স আইয়ার অবশ্য নেই। তাঁকে রিটেন করা হয়নি।
নিলামের প্রথমদিন বিডিংয়ের শুরুতে আগ্রহ দেখালেও দর ১০ কোটি পেরোতেই পিছিয়ে আসে। শ্রেয়সের অনুপস্থিতিতে কেকেআরকে কে নেতৃত্ব দেবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নিলামের আগে শোনা গিয়েছিল, রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। তবে তাতে কোনও সিলমোহর পড়েনি। ক্যারিবিয়ান লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে রাসেলের। দ্রে রাসের কথাও ভাবতে পারে কেকেআর। আচমকাই এই তালিকায় ঢুকে পড়েছেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শুরুতে অবিক্রিত থাকলেও, নিলামের শেষদিকে তাঁকে কেনে কলকাতা। অধিনায়কের দৌড়ে ঢুকে পড়তে পারেন অভিজ্ঞ ক্রিকেটারও। তাঁর নেতৃত্বে আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। তাই নেতা হিসেবে তাঁর নামও ভাবা হতে পারে। যদিও সেই সম্ভাবনা কম। কারণ প্রত্যেক ম্যাচে হয়তো খেলার সুযোগ পাবেন না তিনি। অন্যান্য বারের মতো এবারও জোর দেওয়া হয়েছে অলরাউন্ডারের দিকে। বিশিষ্ট ব্যাটার হাতেগোনা। কেকেআরে অলরাউন্ডারের সংখ্যা বেশি। একঝলকে দেখে নেওয়া যাক কেমন হল দল।
একনজরে কেকেআর:
উইকেটকিপার: কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি)।
ব্যাটার: রিঙ্কু সিং (১৩ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), রোভমান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), লাভনীত শিশোদিয়া (৩০ লক্ষ)।
অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), অনুকূল রায় (৪০ লক্ষ), রমনদীপ সিং (৪ কোটি), মঈন আলি (২ কোটি)।
পেসার: হর্ষিত রানা (১২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), আনরিচ নোখিয়া (৬.৫০ কোটি), স্পেন্সর জনসন (২.৮০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ)।
স্পিনার: বরুণ চক্রবর্তী (৪ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি