সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সাউথ ইন্ডাস্ট্রির কথার দাম আছে'- তেলুগু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় প্রসঙ্গে কী বললেন অনুমিতা দত্ত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ১৪ : ৩০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউড ইন্ডাস্ট্রি থেকে এবার ভিন্ন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন অভিনেত্রী অনুমিতা দত্ত। এবার বাংলা থেকে সোজা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি অভিনেত্রীর। স্টার মা চ্যানেলের তেলুগু ধারাবাহিক 'নুভুনতে না যথাগা' ধারাবাহিকে 'মিথুনা'র চরিত্রে অভিনয় করছেন অনুমিতা। 

 

 

কীভাবে এই সুযোগ এল অনুমিতার কাছে? আজকাল ডট ইন-কে অনুমিতা বলেন, "আমি যখন সান বাংলায় 'সাথী' ধারাবাহিকের শুটিং করছিলাম তখনই দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে প্রস্তাব আসতে থাকে, তবে তখন কাজ করা সম্ভব ছিল না যেহেতু অন্য ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলাম। এরপর এখানকার জনপ্রিয় চ্যানেলের থেকে প্রস্তাব আসে। যদিও লুক সেট  হয়ে গেলেও বিশেষ কিছু কারণে সেই চ্যানেলের জন্য আমাকে সরে আসতে হয়। তারা অপেক্ষা করতে বললেও, অন্যান্য চ্যানেল থেকে অফার আসতে শুরু করে। আর কতদিন অপেক্ষা করবো বা কতবার না বলব? কোনও নিশ্চয়তা ছিল না কবে থেকে নতুন কাজ শুরু হবে।"

 

 

 

অনুমিতার কথায়, "সেই সময় দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে একসঙ্গে দুটি ধারাবাহিকের প্রস্তাব আসে। অবশেষে এই ধারাবাহিকের ক্ষেত্রে রাজি হই আমি। সাউথ ইন্ডাস্ট্রির কথার দাম আছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে। এখানে এক মাসের এপিসোডের জন্য ১০-১২ দিন কাজ হয়। তাই হায়দ্রাবাদে থাকছি এবং বাকি দিনগুলো কলকাতায় আমার বাড়িতে‌ চলে আসি।"

 

 

 

তাহলে কি টলিউডে এখন সেভাবে কাজ করবেন না অনুমিতা? জবাবে তিনি বলেন, "টলিউড ইন্ডাস্ট্রি বা বাংলা ভাষার প্রতি আমার ভালবাসা সব সময় বেশি, আমি এখানেই কাজ করতে চাই। সেই কারণে দুটো ধারাবাহিকের প্রস্তাব এলেও করিনি। কারণ তাহলে মাসের প্রায় প্রত্যেকটা দিন ওখানেই কাটাতে হতো। তাই দুটো ধারাবাহিক একসঙ্গে করিনি। মাতৃভাষার প্রতি বরাবর আমার টান আছে, নিজের ভাষায় অভিনয় করা এবং অন্য ভাষায় করার ক্ষেত্রে একটা আকাশ-পাতাল তফাৎ রয়েছে।"

 

 

 

অনুমিতার কথায়, "শুটিংয়ের সময় প্রম্পট করা হয়। তবে এখন ধীরে ধীরে তেলুগু ভাষা অনেকটাই রপ্ত করে ফেলেছি, ভাল বুঝতেও পারি। যেমন এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম 'মিথুনা', যার অর্থ সীতা বা মাটি। এখানে সকলে এত সাহায্য করছেন তেমন অসুবিধা হচ্ছে না। 

 

 

 

ইতিমধ্যেই হায়দ্রাবাদে গিয়ে ধারাবাহিকের শুটিং শুরু করে দিয়েছেন অনুমিতা, তবে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন অভিনেত্রী। কিছুদিন পর আবার হায়দ্রাবাদে পাড়ি দেবেন। এভাবেই হায়দ্রাবাদ ও কলকাতা দুই শহর ও ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান অনুমিতা দত্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া