বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ নভেম্বর ২০২৪ ০৩ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কোটিপতির তালিকায় নতুন সংযোজন প্রিয়াংশ আর্য। সোমবার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন ৩.৮ কোটিতে তাঁকে কেনে পাঞ্জাব কিংস। অনামী ক্রিকেটারকে নেওয়ার দৌড়ে ছিল চার ফ্রাঞ্চাইজি। শেষমেষ দিল্লি ক্যাপিটলস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে পাঞ্জাব। আইপিএলের নিলামে তাঁর বেস প্রাইজ ছিল ৩০ লক্ষ। সেখান থেকে ১৩ গুণ বেশি টাকায় বিক্রি হলেন প্রিয়াংশ। প্রথমে আগ্রহ প্রকাশ করে দিল্লি এবং মুম্বই। কিন্তু ৮৫ লক্ষ পেরোনোর পর পিছিয়ে আসে দুই ফ্রাঞ্চাইজি। পাঞ্জাবের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বেঙ্গালুরু। কিন্তু পাঞ্জাব কিংসের বড় অঙ্কের প্রস্তাব শুনে পিছিয়ে আসে আরসিবিও। কিন্তু তাঁকে পেতে কেন ঝাঁপিয়ে পড়ল চার ফ্রাঞ্চাইজি? কে এই প্রিয়াংশ আর্য?
প্রিয়াংশ দিল্লির বাঁ হাতি উঠতি ব্যাটার। দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে নজর কাড়েন। সাউথ দিল্লি সুপারস্টারজের হয়ে খেলেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওভারে ছটি ছক্কা হাঁকান। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেন। চলতি মরশুমে দুরন্ত ফর্মে আছেন। দুটো শতরান করে ফেলেছেন। সৈয়দ মুস্তাক আলিতেও তরুণ বাঁ হাতির ব্যাট কথা বলে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে ৪৩ বলে ১০২ রান করেন। কয়েকদিন আগে ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন তাঁর একটি শটের প্রশংসা করেন।
২০০১ সালের জানুয়ারিতে জন্ম প্রিয়াংশের। ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে টি-২০ অভিষেক হয়। ২০২৩ সালে লিস্ট এতে অভিষেক। ঘরোয়া টি-২০ কেরিয়ারে স্ট্রাইক রেট ১৫৫। রয়েছে দুটো অর্ধ শতরান। অনূর্ধ্ব-১৯ ভারতীয় এ দলের হয়েও প্রতিনিধিত্ব করেন। যশস্বী জয়েসওয়াল, রবি বিষ্ণোইদের সঙ্গেও খেলেন। আগ্রাসী ব্যাটার। হাতে বড় শট আছে। দিল্লি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী তরুণ ক্রিকেটার। আইপিএলের নিলামে তাঁর দর উঠবে ধারণা করা গিয়েছিল। হলও তাই। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ২৩ বছরের ক্রিকেটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি