বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ নভেম্বর ২০২৪ ০২ : ৪১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছরেই কোটিপতি হয়ে গেল বৈভব সূর্যবংশী। বিহারের ক্রিকেটার। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ। নিলামে তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস।
মেগা নিলামে বৈভবকে নিয়ে লড়াই চলছিল দিল্লি ও রাজস্থানের। শেষমেশ বাজিমাত করল রয়্যালস।
২০১১ সালে জন্ম বৈভবের। মাত্র ৪ বছর বয়স থেকেই ক্রিকেট প্রেম। আর তা দেখে বৈভবের বাবা বাড়ির পেছনে খেলার জায়গা করে দিয়েছিলেন বৈভবকে। মাত্র ৯ বছর বয়সে সমস্তিপুরের এক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয় বৈভব। মাত্র আড়াই বছর সেখানে ক্রিকেট শিখেই অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ট্রায়ালে যোগ দিয়েছিল বৈভব। মাত্র ১২ বছর বয়সেই বিহারের হয়ে বিনু মানকড় ট্রফি খেলে ফেলে বৈভব। মাত্র ৫ ম্যাচে করেছিল প্রায় ৪০০ রান।
ইতিমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছে বৈভব। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে শতরানও করেছে সে। এমনকী অনূর্ধ্ব ১৯ এ দলের হয়ে বাংলাদেশ, ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলেছে বৈভব। এরপরই তাঁকে ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়।
মুম্বইয়ের বিরুদ্ধে ২০২৩–২৪ মরশুমে রনজি এলিট গ্রুপ বি বিভাগে বিহারের হয়ে অভিষেক হয় বৈভবের। মাত্র ১২ বছর ২৮৪ দিন–সর্বকনিষ্ঠ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার নজির গড়ে বৈভব। আর গত সেপ্টেম্বরে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইউথ টেস্টে শতরান করে সকলের নজর কাড়ে সে।
সেই তরুণকেই দলে নিয়ে নিল রাজস্থান।মাত্র ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা নিলামে দাম উঠল বাঁহাতি ব্যাটারের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি