বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নিলাম চলাকালীন হঠাৎই বেঙ্গালুরুর টেবিলে আকাশ অম্বানি! তারপরেই মুম্বই ইন্ডিয়ান্স কিনল এই প্রাক্তন আরসিবিয়ানকে

Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ০২ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের মেগা নিলামে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সময়টা ভালই যাচ্ছে। দলে কয়েকজন বড় তারকাকে যুক্ত করেছে নীতা অম্বানির দল। ট্রেন্ট বোল্ট, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, নমন ধীর, কর্ণ শর্মা এবং দীপক চাহারের মত ক্রিকেটাররা এবার যোগ দিতে চলেছেন মুম্বইতে। তবে এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে পেতে আগ্রহী ছিল মুম্বই।

 

 

ইংলিশ অলরাউন্ডারের নাম উঠতেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে বিডিং শুরু হয় যা শেষ হয় ৫ কোটি ২৫ লক্ষ টাকায় গিয়ে। ছ’কোটি টাকার নিচেই পাঁচবারের চ্যাম্পিয়নরা উইল জ্যাকসকে দলে নেওয়ার ব্যাপারটা ৯৯% করে ফেলে। কিন্তু ঘটনা আরও একটু বাকি ছিল। নিয়ম অনুযায়ী অকশনার যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। যেহেতু উইল জ্যাকস গত আইপিএলে আরসিবিতে খেলেছিলেন সে কারণে তাদের কাছে জানতে চাওয়া হয় তাঁরা আরটিএম (রাইট টু ম্যাচ) ব্যবহার করবেন কিনা।

 

 

বেঙ্গালুরু ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি জানায়, তারা ইংলিশ অলরাউন্ডারের জন্য আরটিএম কার্ড ব্যবহার করবে না। এরপরেই মুম্বাই ইন্ডিয়ান্স ৫.২৫ কোটি টাকায় উইল জ্যাকসকে দলে নিতে পারে। ইংলিশ অলরাউন্ডারকে দলে পাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টে উৎফুল্ল দেখিয়েছে এদিন। এমনকি, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি উঠে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টেবিলে যান। সেখানে তিনি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সিইওকে ধন্যবাদ জানান এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে করমর্দন করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া