বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ নভেম্বর ২০২৪ ০০ : ৫৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বলিউড আর ক্রিকেট চিরকাল হাত ধরাধরি করে হেঁটেছে। ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের সম্পর্ক নিয়ে অতীত এবং বর্তমানে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে।
উর্বশী রাওতেলা ও ঋষভ পন্থের সম্পর্ক নিয়ে একসময়ে জোর আলোচনা হয়েছিল। মিডিয়ার সেই জল্পনায় জল ঢেলে রাওতেলা একবার বলেছিলেন ভারতের তরুণ তারকার সঙ্গে তাঁর সম্পর্ক সেই কবেই চুকেবুকে গিয়েছে।
কিন্তু রবিবার আইপিএলের নিলামে ঋষভ পন্থের দাম আকাশ ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় উর্বশী লিখে বসলেন, ''জো লাফজ কাহু ওহ হো জায়ে।'' তর্জমা করলে এর অর্থ দাঁড়ায়, আমার মুখের কথা ফলে যায়। নিলামে পন্থের দাম ওঠা নিয়ে আগে কোনও মন্তব্য উর্বশী করেছিলেন কিনা জানা নেই, তবে অনেকেই মনে করছেন উদ্দিষ্ট ব্যক্তি ভারতের তারকা উইকেট কিপার। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্নও তোলেন।
আইপিএলের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস তাঁকে কিনে নিল। আর তার ফলেই সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন পন্থ। ভারতের তরুণ তারকার জন্য যে একপ্রকার প্রস্তুত হয়েছিল লখনউ সুপার জায়ান্টস তা বোঝাই যায় বিডিংয়ের সময়। পরে লখনউ সুপার জায়ান্টসের করণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।''
পন্থ লখনউয়ে আসায়, আগামী আইপিএলে হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠতে চলেছে পন্থেরই হাতে। শ্রেয়স আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ টাকায়। আইপিএলের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ। কিন্তু আধ ঘণ্টার মধ্যে সেই রেকর্ড ভেঙে দেন পন্থ। তার পরেই উর্বশীর এই পোস্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি