বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ২৩ : ০৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কয়েক মুহূর্ত আগে পর্যন্ত হয়তো অনেকেই জানতেন না এই ক্রিকেটারের নাম। কিন্তু সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলাম চলাকালীন আফগানিস্তানের এই ক্রিকেটারকে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। আল্লাহ ঘাজানফার নামে এই আফগান স্পিনারের বয়স মাত্র ২০ বছর। খেলা শুরু করেছিলেন করোনার সময় থেকে, তাও আবার ফাস্ট বোলার হিসেবে। মাত্র চার বছরেই দেখার মত উথ্থান এই আফগান স্পিনারের।
উল্লেখযোগ্য ভাবে, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আল্লাহ। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। এদিন নিলাম চলাকালীন তাঁর জন্য ফের বিড করে কেকেআর। লড়াই চলে আরসিবির সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত কোনও দলই পেল না তাঁকে। বাজিমাত করে গেল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডেয়ার অধিনায়কত্বে খেলতে দেখা যাবে তাঁকে। গত মার্চ মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় আল্লাহর।
পাশাপাশি, লঙ্কা প্রিমিয়ার লিগে এবং আফগানিস্তানের ডোমেস্টিক লিগেও খেলেছেন তিনি। পেস বোলার হিসেবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে অফ স্পিন বল করেন আল্লাহ। তবে মুম্বইয়ের ওয়াংখেড়ে বরাবরই হাই স্কোরিং পিচ। সেখানে এই আফগান স্পিনারের বোলিং কতটা কাজে দেয় সেদিকেই নজর থাকবে সকলের। উল্লেখ্য, ইতিমধ্যেই জসপ্রীত বুমরা সহ ট্রেন্ট বোল্টকে দলে নিয়েছে মুম্বই। এবার এই আফগান স্পিনারকে দলে নিয়ে স্পিনিং বিভাগকে শক্তিশালী করাই লক্ষ্য এই ফ্র্যাঞ্চাইজির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি