বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Deepak Chahar will join Jasprit Bumrah and Trent Boult in Mumbai Indians

খেলা | চোটের জন্য মাত্র ৮টি ম্যাচ খেলেছিলেন গতবার, ৯.২৫ কোটিতে চেন্নাইয়ের মুখের গ্রাস কাড়ল মুম্বই

KM | ২৫ নভেম্বর ২০২৪ ২৩ : ২৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে দীপক চাহারকে। পুণে সুপারজায়ান্টস, চেন্নাই সুপার কিংসের পরে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে তাঁকে। তবে পুরো মরশুম দীপক চাহারকে  পাওয়া  যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। চোট আঘাতে জর্জরিত থাকেন তিনি। 

২০২২ সালের আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি দীপক চাহার। গত মরশুমে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন। তাঁর চোট ভুগিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। চাহারকে না পাওয়ায় চেন্নাই সুপার কিংসও প্লে অফে পৌঁছতে পারেনি। তাঁদের বোলিংয়ে রক্তাল্পতা দেখা গিয়েছিল।

সেই দীপক চাহারকে নেওয়ার জন্য নিলামের দ্বিতীয় দিন একসময়ে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে জোর লড়াই চলছিল। তাঁর দাম ওঠে ৭.৭৫ কোটি। চেন্নাই সেই সময়ে বিড করে চাহারের জন্য। ৮ কোটি টাকার প্যাডল তোলে সিএসকে। এরপরে নিলামে লড়াই শুরু হয় মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত মুম্বই ৯.২৫ কোটি টাকার বিনিময়ে দীপক চাহারকে দলে নেয়। 

৮১টি আইপিএল ম্যাচ খেলেছেন দীপক চাহার। ২০১৬ সালে তাঁর অভিষেক হয়। ৭৭টি উইকেট তাঁর ঝুলিতে। ২০১৯ সালে দীপক চাহার দারুণ ছন্দে ধরা দেন। ১৭টি ম্যাচ থেকে ২২টি উইকেট সংগ্রহ করেন দীপক চাহার। পাওয়ারপ্লেতে দীপক চাহারকে ব্যবহার করতেন ধোনি। অধিনায়ককে কোনও সময়েই নিরাশ করেননি দীপক চাহার। 

মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরার সঙ্গে দীপক চাহার যোগ হওয়ায় বোলিং শক্তি বাড়ল হার্দিক পাণ্ডিয়ার দলের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া