সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বরফ গলছে! বিচ্ছেদের জল্পনার মাঝে কেন স্ত্রীকে 'ধন্যবাদ' জানালেন জুনিয়র বচ্চন? গুঞ্জন তুঙ্গে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ২২ : ৩৮Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন! বেশ অনেক দিন ধরেই বলিপাড়ায় চলছে গুঞ্জন। কিন্তু সত্যি কি এই 'পাওয়ার কাপল'-এর ডিভোর্স হতে চলেছে? সমস্ত জল্পনার মাঝেই এবার সম্পর্কে দূরত্ব কমার ইঙ্গিত দিলেন জুনিয়র বচ্চন। 

ইদানীং বলিপাড়ায় কাল পাতলেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবরের ফিসফাস শোনা যায়। সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে। এনিয়ে যখন চর্চার অন্ত নেই, তখনই স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে শোনা গেল জুনিয়র বচ্চনকে। অভিনেতার কথায়, “আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমার কাজ করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বর্য রয়েছে আরাধ্যার সঙ্গে। যার জন্য আমি ওঁর কাছে সত্যিই কৃতজ্ঞ।”

সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় দেখা গিয়েছে অভিষেক। অর্জুন সেন নামে চরিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই ছবির প্রচারে সন্তানের জীবনে মায়ের ভূমিকার প্রসঙ্গে কথা বলেন অভিষেক। মেয়ে আরাধ্যাকে সময় দেওয়ার জন্য ঐশ্বর্যকে মন থেকে ধন্যবাদ জানান তিনি।
অভিষেক বলেন, “সন্তানের জন্য মায়েরা যা করতে পারে, তা কেউ পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। আসলে বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা জানে না। এটা পুরুষদেরই দোষ।”

এপ্রসঙ্গে নিজের জীবনের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। বলেন, “যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন। ব্যস্ত শিডিউলের মাঝেই সময় দিতেন।”

২০০৭ সালে অভিষেক-ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা। বলিউডে গুঞ্জন, অভিষেক-ঐশ্বর্য বিচ্ছেদ হওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া