সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'এটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল',নাগা-শোভিতার বিয়ের আগে প্রাক্তনকে নিয়ে আর কী বললেন সামান্থা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ২২ : ১০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা আপাতত বন্ধ রেখেছেন সামান্থা, এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। বর্তমানে ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা। এবার পাত্রী শোভিতা ধূলিপালা। এখনও পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা। 


তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী মুখ খুললেন অতীতের 'ভুল' নিয়ে। ওই সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, কোথায় অর্থ্য ব্যয় করে মনে হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করেছেন তিনি? এর উত্তরে সামান্থা জানান, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া অপ্রয়োজনীয় খরচ ছিল তাঁর জীবনে। 


নাগা-শোভিতার বিয়ের ঠিক আগেই অভিনেত্রীর এই মন্তব্যে নেটিজেনদের মনে হয়েছে, এখনও সামান্থার হৃদয়ের ক্ষত সেরে ওঠেনি। পুরনো সম্পর্কের কথা হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী।


প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সাত পারে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য় ও শোভিতা ধূলিপালা। আক্কেনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা-শোভিতা। সূত্রের খবর, নাগা চৈতন্য ঠিক করেছেন ঠাকুরদার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করবেন। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের অনেক স্মৃতি। সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার।


এছাড়াও নাগার্জুনের ইচ্ছে অনুযায়ী ছেলে-বৌমার বিয়ে ডকুমেন্টেড থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্সও। বিয়ের সমস্ত মুহূর্তকে চিরকাল ধরে রাখতে ও অনুরাগীদেরও তাঁদের বিয়ের সাক্ষী করতে এই উদ্যোগ নিচ্ছেন নাগার্জুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া