বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ২১ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের দাপুটে জয়ের পর, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস নেটিজেনদের। অনেকেই অস্ট্রেলিয়াকে এবার থেকে ট্রল করতে শুরু করেছেন। বিশেষ করে এই জয় আরও তাৎপর্যপূর্ণ কারণ অনেক সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ পকেটে পুরে নিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ছাড়াই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। পারথ টেস্টে জসপ্রীত বুমরার অসাধারণ অধিনায়কত্ব এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে উচ্ছ্বসিত নেটিজেনরাও। উল্লেখযোগ্যভাবে, এটি টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়। ভারতের সর্বোচ্চ জয় ছিল ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানের ব্যবধানে।
পারথ টেস্টে ভারতের দলগত প্রচেষ্টা এবং বুমরার নেতৃত্ব এক নতুন উচ্চতায় নিয়ে গেছে দলকে। এই জয়ের পর অনেকের বক্তব্য, যে রানে অস্ট্রেলিয়া হেরেছে তাতে আরও একটা ইনিংস দিলেও ওরা সেটা তুলতে পারবে না। অনেকে আবার দাবিও করছেন আরও একটা ইনিংস দেওয়ার। উল্লেখ্য, পারথ টেস্টে প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে শেষ হয়ে গেলেও অজিদের ১০৪ রানে মুড়িয়ে দেন ভারতের বোলাররা। তার পরই যশস্বী-বিরাটদের রানের ইমারত গড়া। ৫৩৩ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। পাহাড় প্রমাণ রানের বোঝায় চাপা পড়ল অজিরা। বল হাতে আগুন জ্বালালেন বুমরা-সিরাজ। বিদেশের মাটিতে গিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো বোলিং শক্তি রয়েছে এই টিম ইন্ডিয়ার। ভারতের বিরুদ্ধে লড়লেন কেবল ট্রাভিস হেড (৮৯)।
পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে হেড একাই ভারতের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন। তিনিই গোলাগুলি সামলাচ্ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন মিচেল মার্শও (৪৭)। কিন্তু তার পর আর কে লড়াই করলেন! লড়াই করার মতো আর কেইবা অবশিষ্ট ছিলেন! চা পানের বিরতির সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৮ উইকেটে ২২৭ রান। বাকি দুই উইকেট ফেলা ছিল কেবল সময়ের অপেক্ষা। পারথ টেস্ট ভারত জিতে নিল ২৯৫ রানে। ২৩৮ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। বুমরা ও সিরাজ তিনটি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে দু'টি উইকেট। হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নেন। ম্যাচে আটটি উইকেট বুমরার ঝুলিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি