সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ২১ : ১৬Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ছবিটি বক্স অফিসে বেশ ঝড় তুলেছিল। তবে শুধু ব্যবসায় রেকর্ড নয়, অতিরিক্ত হিংসা দেখানোর জন্য সমালোচনার মুখেও পড়ে ছবিটি।
'অ্যানিম্যাল' ছবিটতে ছিল ভরপুর হিংসা, নারী বিদ্বেষ। টক্সিক পৌরুষ ও অত্যধিক হিংসার প্রদর্শনের অভিযোগে বিদ্ধ হন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আর এমন এক চরিত্রে অভিনয় করে সমাজে ভুল বার্তা দিতে চেয়েছেন রণবীর, এমন অভিনযোগও উঠেছে।
'অ্যানিম্যাল' মুক্তি পাওয়ার পর থেকেই যেমন মিলেছে রণবীরের অভিনয়ের প্রশংসা, ঠিক তেমনই নিন্দার ঝড় তুলেছেন। কঙ্গনা রানাওয়াত থেকে জাভেদ আখতার, বিনোদনের জগতের একাধিক ব্যক্তিত্বও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একইভাবে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'তেও ভুল বার্তা দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই কটাক্ষের জবাবে মুখ খুললেন রণবীর।
সম্প্রতি গোয়ায় ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন রণবীর। সেখানেই আলোচনায় সভায় এক দর্শক 'অ্যানিম্যাল' ও 'সঞ্জু' ছবিতে হিংসাকে প্রাধান্য দেওয়া নিয়ে মতামত জানান। ওই দর্শকের মতে, এই ধরনের ছবি সমাজে ইতিবাচক বার্তা বহন করে না। পরিবর্তে আগে পুরনো ছবিতে ভাল গল্প থাকত। আর এই প্রসঙ্গেই জবাব দিয়েছেন রণবীর। তিনি বলেন, "আমি আপনার মতামতের সঙ্গে সহমত পোষণ করি। অভিনেতা হিসাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এমন ছবি আনাই আমাদের দায়িত্ব।"
এখানেই শেষ নয়, রণবীরের আরও সংযোজন, "আমি একজন অভিনেতা। এটা খুবই জরুরি যে আমি বিভিন্ন ধরনের চরিত্র, ভূমিকায় অভিনয় করি। তবে আপনি যা বলছেন তা একেবারে ঠিক। আমরা যে ধরনের ছবি করব তার প্রতি আরও দায়িত্ববান হতে হবে।"
রণবীর কাপুরকে শেষবার 'অ্যানিম্যাল' ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে নীতীশ তিওয়ারির রামায়ণ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা। এছাড়া 'বরফি'র অভিনেতার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও। সেখানে তাঁর সঙ্গে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। শোনা গিয়েছে, যশরাজ ফিল্মসের 'ধুম ৪'- এও রণবীরকে দেখা যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি