বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jahnavi Chawla is stealing hearts in IPL Auction 2025

খেলা | নিলামে নাইটদের টেবিলে কে এই 'আইপিএল গার্ল'? নিমেষে জিতে নিলেন হৃদয়

KM | ২৫ নভেম্বর ২০২৪ ২১ : ২০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: নিলামে কেকেআর-এর টেবিলে ছিলেন তিনি। নামী ক্রিকেটারদের দাম ওঠার পাশাপাশি নজর ছিল এই তরুণীর দিকেও। 'আইপিএল গার্ল' হিসেবে দ্রুতই নজর কেড়ে নেন তিনি। প্রশ্ন ওঠে কেকেআর-এর টেবিলে বসা এই তরুণী কে?

তিনি জাহ্নবী মেহতা। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেন, ''এ কি জুহি চাওলার মেয়ে?'' আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্ন, ''কেকেআরের বিডিং ইউনিটে থাকা এই মেয়েই কি জুহি চাওলার মেয়ে নাকি অন্য কেউ? অনেকটা তো জুহি চাওলার মতোই দেখতে।''

নাইটদের টেবিলে বসা এই তরুণী আসলে বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং জয় মেহতার মেয়ে জাহ্নবী মেহেতা। আইপিএল নিলামে এবার নিয়ে দ্বিতীয়বার উপস্থিত জাহ্নবী। ২০২২ সালের নিলামে তাঁর উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করে। শাহরুখ খানের ছেলে-মেয়ে আরিয়ান ও সুহানাও উপস্থিত ছিল সেবার।

সেই সময়ে নিজের মেয়ে ও শাহরুখের ছেলেমেয়েদের দিকে তাকিয়ে জুহি বলেছিলেন, ''কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ওরাই।'' ২০২২ সালের নিলামে এই তিন জন জুহি ও শাহরুখের প্রতিনিধি ছিলেন। এবার ফের সবার দৃষ্টি আকর্ষণ করেন জুহির মেয়ে জাহ্নবী।   

প্রথম দিনের নিলামের শেষে কলকাতা নাইট রাইডার্সের চমক ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি টাকা খরচ করে বাঁ হাতি অলরাউন্ডারকে তুলে নেয় কেকেআর। মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রবিবার ভেঙ্কটেশকে পেতে অলআউট ঝাঁপায় কলকাতা। কড়া টক্কর চলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। কেউই জায়গা ছাড়তে রাজি ছিল না। শেষপর্যন্ত বিপুল অর্থে ভেঙ্কটেশকে নাইটদের শিবিরে ফেরানো হয়, যা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই।

ভাবা হয়েছিল কেএল রাহুল বা ঋষভ পন্থের মধ্যে একজনের জন্য হয়তো ঝাঁপাবে কেকেআর। কারণ উইকেটকিপারের পাশাপাশি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক দরকার ছিল। কিন্তু দু'জনের জন্য বিড করেনি কলকাতা। রাহুলকে নিয়ে শুরুতে আগ্রহ প্রকাশ করলেও সহজেই পিছিয়ে আসে। এমনকী মহম্মদ সামিকেও নেওয়ার চেষ্টা করা হয়নি। অন্যান্য বারের মতো এবারও ভেঙ্কি মাইসোরদের প্লেয়ার বাছাই নিয়ে প্রশ্ন উঠছে। 

প্রিয় দলে কারা আসছেন, সেই দিকে ভক্তদের নজর তো ছিলই, সেই সঙ্গে জুহির মেয়ে জাহ্নবী কী করছেন, কাদের সঙ্গে আলোচনা করছেন, সেদিকেও সবার দৃষ্টি ছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া