বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ নভেম্বর ২০২৪ ২০ : ৪৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে জয় অধরা ছিল। অস্ট্রেলিয়ায় জয়ে ফিরল ভারত। এবং একগুচ্ছ রেকর্ড গড়ে। একনজরে দেখে নিই সেগুলো।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারত সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২২২ রানে ভারত জিতেছিল। এবার পারথে ২৯৫ রানে জিতল টিম ইন্ডিয়া।
বিদেশের মাটিতে তৃতীয় বার বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে জিতেছিল ভারত। এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে জয় দ্বিতীয় স্থানে।
পারথের অপটাস স্টেডিয়ামে ভারতই প্রথম দল যারা অস্ট্রেলিয়াকে হারাল। আগে এই মাঠেই অজিরা ৪-০-এ জিতেছিল। হারিয়েছিল পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। সফরকারী প্রথম অধিনায়ক হিসেবে বুমরা এই স্টেডিয়ামে জিতলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে ১০ বা তার বেশি টেস্ট ম্যাচ জেতার নিরিখে বিচার করলে ভারত চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড (৫৭), ওয়েস্ট ইন্ডিজ (১৯) এবং দক্ষিণ আফ্রিকা (১০) এই প্রস্তরফলক ছুঁয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার নিরিখে বুমরা সপ্তম ভারতীয় অধিনায়ক। তিনি ছাড়া অজিঙ্কে রাহানে, বিরাট কোহলি, সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনিল কুম্বলেও অজিভূমে টেস্ট জেতার নজির গড়েন।
পারথে (ওয়াকা ও অপটাস মিলিয়ে) টেস্ট জয়ের ক্ষেত্রে বুমরা দ্বিতীয় এশিয়ান অধিনায়ক। অনিল কুম্বলে ২০০৮ সালে পারথে জয়ের স্বাদ পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে একাধিকবার আট বা তার বেশি সংখ্যক উইকেট নেওয়ার ক্ষেত্রে বুমরা দ্বিতীয় ভারতীয় বোলার। ২০১৮-র পর ২০২৪ সালে বুমরা ম্যাচে আটটি উইকেট নিলেন। ১৯৮৫ ও ১৯৯২ সালে কপিল দেব অস্ট্রেলিয়ার মাটিতে এই নজির গড়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি