বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ নভেম্বর ২০২৪ ২০ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে প্রথমদিন রেকর্ড অঙ্কে বিক্রি হন ঋষভ পন্থ। যা প্রত্যাশিত ছিল। কোটিপতি লিগের ইতিহাসে সবাইকে ছাপিয়ে ২৭ কোটিতে ভারতীয় তারকাকে কেনে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু যা অবাক করেছে, ঋষভ পন্থের বদলে শ্রেয়স আইয়ারের পেছনে টাকা ঢালে পাঞ্জাব। নিলামের আগে ভাবা হয়েছিল পন্থকে টার্গেট করবে পঞ্জাব। বিশেষ করে রিকি পন্থিং দলের কোচ হওয়ায়। দিল্লি ক্যাপিটলসে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ান গ্রেট। দু'জনের রসায়ন ভাল। কিন্তু নিলামে মিলল চমক। শ্রেয়সের জন্য ২৬.৭৫ কোটি খরচ করে পাঞ্জাব। সবচেয়ে অবাক করার বিষয় হল, পন্থের জন্য বিডই করেনি তাঁরা। কেকেআরের প্রাক্তন অধিনায়কের জন্য যেভাবে ঝাঁপায় পাঞ্জাব, বোঝাই গিয়েছিল ঋষভ তাঁদের ভাবনায় নেই। পার্সে ১১০.৫ কোটি নিয়ে নিলামে নামে পাঞ্জাব। তাই মার্কি প্লেয়ার তুলে নিতে কোনও কার্পণ্য করেনি। দিল্লির সঙ্গে লড়াইয়ে শেষমেষ শ্রেয়সকে নিতে সক্ষম হয় পাঞ্জাব।
নিলামে পন্থের নাম ওঠার সময় কোনও হেলদোল করেনি পাঞ্জাব শিবির। বিড চলাকালীন একবারও প্যাডল ছোঁয়নি পন্টিংরা। কিন্তু কেন তারকা উইকেটকিপারের জন্য ঝাঁপায়নি তাঁরা? অজি তারকা জানান, শ্রেয়সকে সই করানোর পর আর পন্থ নিয়ে তাঁরা আগ্রহী ছিল না। পন্টিং বলেন, 'আমরা একজনকে পাইনি, অন্য একজনকে পেয়েছি। সবাই জানে ঋষভ কি করতে পারে। টি-২০ ক্রিকেটে এবং দলে ওর অবদান অপরিসীম। ও অসাধারণ প্লেয়ার। ও চ্যাম্পিয়ন প্লেয়ার।' ভারতীয় তারকার প্রশংসা করলেও, প্রাক্তন নাইট অধিনায়ককে নিয়েই সন্তুষ্ট পাঞ্জাব। ধরেই নেওয়া হচ্ছে, পাঞ্জাবের অধিনায়ক হবেন শ্রেয়স। কিন্তু পন্টিং জানান, তাঁর সঙ্গে এখনও কথা হয়নি কেকেআরের প্রাক্তন অধিনায়কের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি